ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : চকলেট খুবই সুস্বাদু একটি খাবার। ছোট থেকে বড় প্রত্যেকেই চকলেট খেতে খুবই পছন্দ করে। বিশেষ করে ছোটরা এই খাবারের প্রতি আকৃষ্ট বেশি হয়। তবে অনেকের ধারণা চকলেট বেশি খেলে ওজন বাড়ে ও দাঁতের বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই ধারণা একদম ভুল না হলেও, একদম ঠিক হিসেবেও বিবেচিত নয়। চকলেটের মধ্যে অনেক ভালো গুনও রয়েছে যা স্বাস্থ্যের পক্ষে উপকারী।
সাধারণ বাজারচলতি চকলেট এর তুলনায় ডায়েট চকলেটে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারি গুন। অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ডায়েট চকলেট তৈরি হয় কোন গাছের বীজ থেকে। অ্যান্টিঅক্সিডেন্ট ছাড়াও ডায়েট চকলেটে রয়েছে যথেষ্ট পরিমাণে আয়রন ও আঁশ। এই সকল উপাদান হৃদপিন্ডের সুস্থতায় বিশেষভাবে কার্যকরী। চকলেট শরীরের বাজে কোলেস্টেরল দূর করে বাড়তি ওজন কমাতে সাহায্য করে। তবে ডায়েট চকোলেটে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি। তাই ডায়েট চকলেট খেলেও সেটি নির্দিষ্ট পরিমাণ অনুযায়ী খেতে হবে। প্রতি ১০০ গ্রাম ডায়েট চকলেটে ৫০০ ক্যালোরি পাওয়া যায়। ছোটদের ক্ষেত্রে প্রতিদিন ছোট ছোট আকারের ২০ থেকে ২৫ গ্রামের মধ্যে ডায়েট চকলেট খাওয়া উপকারী। এর বেশি এটি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বড়দের ক্ষেত্রেও নির্দিষ্ট পরিমাণে খাওয়াই স্বাস্থ্যকর। যারা ওজন কমাতে চান তাঁরা প্রতিদিন রাতে খাবারের পরে ডেজার্ট হিসেবে ডায়েট চকলেট খেতে পারেন এবং তার পরিমান হতে হবে ১০ থেকে ১৫ গ্রামের মধ্যে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…