এই মুহূর্তে বাজারে এমন বেশ কিছু স্টক রয়েছে যেগুলি হয়ে উঠেছে মাল্টিব্যগার। এই সমস্ত স্টকে আপনি পেয়ে যাচ্ছেন ব্যাপক পরিমাণ রিটার্ন এবং তার পাশাপাশি আপনার টাকার পরিমান হতে চলেছে ব্যাপক। বর্তমানে এরকমই একটি স্টক হয়ে উঠেছে হ্যাভেলস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এর একটি স্টক। ২০০১ সাল থেকে পুঁজিবাজারে এই স্টক ইতোমধ্যেই বিনিয়োগকারীদের ৭২,৯২৬.৪৬ শতাংশ রিটার্ন দিয়েছে। ২০০১ সালের ২৩ শে মার্চ হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ার এর লিস্টিং হয়েছিল ১.৮৯ টাকায়। ২০২২ সালের ৬ সেপ্টেম্বর হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে বন্ধ হয়েছে ১৩৮০.২০ টাকায়। ২০২২-২৩ আর্থিক বর্ষের প্রথম ত্রৈমাসিকে এই কোম্পানি রেভিনিউ ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
হ্যাভেলস ইন্ডিয়া লিমিটেড কোম্পানির বাজার পুঁজি ৮৬.৩৫ কোটি টাকা এবং এটি একটি লার্জ ক্যাপিটাল কোম্পানি। ১৯৫৮ সালে শুরু হওয়া এই কোম্পানিটি হোম অ্যাপ্লায়েন্স, লাইটিং উপকরণ, এলইডি লাইটিংসহ বিভিন্ন জিনিস বানিয়ে থাকে। বিগত এক মাসে হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ার প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। একইভাবে বিগত ছয় মাসে এই শেয়ার বিনিয়োগকারীদের ২৮ শতাংশ রিটার্ন দিয়েছে। একই সঙ্গে এক বছরে হেভেলস ইন্ডিয়ার শেয়ার ৪.৪২ শতাংশ পড়েওছে।
কিন্তু এখনো পর্যন্ত হ্যাভেলস ইন্ডিয়ার শেয়ার বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে ব্যাপক। যে সকল বিনিয়োগকারী ২০০১ সালে ২৩ শে মার্চ হ্যাভেলস india শেয়ারে এক লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন সেই টাকা এখন প্রায় ৭.২৯ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। সেই দিন যদি কেউ ১৫ হাজার টাকা বিনিয়োগ করে থাকেন তাহলে সেই ১৫ হাজার টাকা এখন ১.০৯ কোটি টাকায় গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ মাত্র১৫ হাজার টাকা বিনিয়োগ করেই সেই ব্যক্তি হতে পেরেছেন কোটিপতি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…