পলিটিক্স

টাকা নিয়েছেন শুভেন্দু, সুজন, মেয়েকে চাপ দিচ্ছে সিআইডি, সিবিআইকে চিঠি দিয়ে নালিশ দেবযানীর মা

মেয়ের উপর নাকি মানসিক চাপ সৃষ্টি করছে রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি। এবার এমনই একটি চাঞ্চল্যকর অভিযোগ তুললেন সারদা কান্ডের অন্যতম অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের মা সর্বরী মুখোপাধ্যায়। সিআইডির ভূমিকা নিয়ে আশঙ্কা প্রকাশ করে সিবিআই কে চিঠি দিয়েছেন শর্বরী মুখোপাধ্যায়।

২০১৪ সাল থেকেই দমদম সেন্ট্রাল জেলে বন্দি হয়েছেন দেবযানী মুখোপাধ্যায়। গত ২৩ আগস্ট দমদম জেলে এই মামলার তদন্ত সূত্রে দেবযানী কে জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন রাজ্যের গোয়েন্দা সংস্থা সিআইডি আধিকারিকরা। সেখানেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ছয় কোটি টাকা করে নিয়েছেন সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে, একথা বলার জন্য নাকি দেবযানিকে চাপ দেয় সিআইডি। আজ সিবিআই এর কাছে অভিযোগ দায়ের করে এরকমটাই বলছেন দেবযানী মুখোপাধ্যায়ের মা শর্বরী মুখোপাধ্যায়।

শুধু তাই নয়, এই দুজনকে নাকি তার সামনে টাকা দেওয়া হয়েছে এমন কথা বলতেও চাপ দেওয়া হয়েছে। তিনি আরো দাবি করছেন, যদি একথা তিনি না বলেন তাহলে দেবযানিকে আরো কিছু মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে শাসিয়েছে সিআইডি। সিবিআইকে দেওয়া শর্বরীর ওই চিঠি প্রকাশ্যে আসা মাত্রই শোরগোল পড়ে গিয়েছে সমস্ত মহলে। যদিও সিআইডি তরফ থেকে এই সম্পূর্ণ অভিযোগকে মিথ্যা বলে দাবি করা হচ্ছে।

এই প্রসঙ্গে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি নিজে টুইট বার্তায় লিখেছেন, ‘একসময়ের মর্যাদা সম্পন্ন সিআইডি বাংলার পিসি ভাইপোর একটি দারোয়ানে পরিণত হয়েছে। ব্যানার্জিদের স্বার্থ রক্ষায় অপরাধকে ইন্ধন দিতে শুরু করেছে সিআইডি।’ একইভাবে এই চিঠির সাপেক্ষে বক্তব্য রেখেছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলছেন, ‘যেকোনো ধরনের তদন্ত করতে পারে ওরা। দেশীয় আন্তর্জাতিক এজেন্সি যাকে খুশি দিয়ে তদন্ত করতে পারে, আমাদের তাতে কোনরকম আপত্তি নেই। এর জন্য আমরা হাসপাতালে ভর্তি হব না এবং আদালতের রক্ষাকবচ নেব না। দশ বছর ধরে যিনি জেলে আছেন, তাকে চাপ দিচ্ছে সিআইডি। দুই, চার, আট বছরে মনে পড়লো না। একই রকমের চেষ্টা হয়েছিল ২০২১ এর নির্বাচনের আগে। তখন সুদীপ্ত সেনকে দিয়ে অভিযোগ করানো হয়েছিল। এরা, ওরা নাকি টাকা নিয়েছিলেন বলে অভিযোগ করা হয়েছিল। সেখানে, বিমান বসু এবং আমার নামও বলা হয়েছিল। যে দল শূন্য, সেই শূন্য দল সিপিআইএমকে এত ভয় পাচ্ছে কেনো?’

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026