নিউজ

দেশের বড় ব্যাঙ্ক HDFC, SBI ও ICICI ব্যাঙ্ক FD তে কত সুদ দিচ্ছে? রইলো তালিকা

আজকালকার দিনে ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গিয়ে প্রায় প্রত্যেকেই ব্যাংকিং পরিষেবা ব্যবহার করে থাকেন। বিভিন্ন ধরনের ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে সকলের। অনেকে টাকা সঞ্চয়ের জন্য ব্যাঙ্কের বিভিন্ন স্কিম ব্যবহার করে থাকেন। বর্তমানে টাকা সঞ্চয়ের জন্য অন্যতম একটি জনপ্রিয় স্কিম হল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট বা এফডি। ফিক্সড ডিপোজিটে টাকা রেখে নিশ্চিত আয় করা যায়। ব্যাঙ্ক আপনার বিনিয়োগ করা টাকার ওপর সুদ দেয়। সুদের হার ফিক্সড ডিপাজিটের মেয়াদের সঙ্গে পরিবর্তিত হয়। দেশের অনেক ব্যাঙ্ক এবং আর্থিক কোম্পানি FD-তে উচ্চ সুদের হার অফার করে। কোন ব্যাঙ্ক কত সুদ দিয়ে থাকে? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আপনি যদি ৫ বছরের জন্য FD তে বিনিয়োগ করতে চান, তাহলে বেশ কয়েকটি ব্যাঙ্ক উচ্চ সুদের হার দিচ্ছে। এর পাশাপশি ৮০C এর ধারা অনুযায়ী এই ফিক্সড ডিপোজিটে কর ছাড় পাবেন আপনি। ১.৫ লাখ টাকা পর্যন্ত কর ছাড় পাবেন আপনি। কোন ব্যাঙ্ক কত দিনের এফডিতে কত সুদ দিচ্ছে, তা জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

HDFC Bank FD Rate:

৭ দিন থেকে ১৪ দিন: সাধারণ জনগণের জন্য – ৩.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৩.৫০শতাংশ

৯০ দিন থেকে ৬ মাস: সাধারণ জনগণের জন্য – ৪.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৫ শতাংশ

৬ মাসের সমান ৯ মাসের কম: সাধারণ জনগণের জন্য – ৫.৭৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬.২৫ শতাংশ

১ বছর থেকে ১৫ মাসের কম: সাধারণ জনগণের জন্য – ৬.৬০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৭.১০ শতাংশ

৪ বছর ৭ মাস থেকে ৫৫ মাসের কম: সাধারণ জনগণের জন্য – ৭.৪০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৭.৯০ শতাংশ

৫ বছর ১ দিন থেকে ১০ বছর: সাধারণ জনগণের জন্য – ৭ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৭.৫০ শতাংশ

SBI FD Rate:

৭ দিন থেকে ৪৫ দিন: সাধারণ জনগণের জন্য – ৩.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৪ শতাংশ

৪৬ দিন থেকে ১৭৯ দিন: সাধারণ জনগণের জন্য – ৫.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৬ শতাংশ

২১১ দিন থেকে ১ বছরের কম: সাধারণ জনগণের জন্য – ৬.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৭ শতাংশ

৩ বছর থেকে ৫ বছরের কম: সাধারণ জনগণের জন্য -৬.৭৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৭.২৫ শতাংশ

৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত: সাধারণ জনগণের জন্য -৬.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৭.৫০ শতাংশ

ICICI Bank FD Rate:

৭ দিন থেকে ২৯ দিন: সাধারণ জনগণের জন্য – ৩.০০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৩.৫০শতাংশ

৩০ দিন থেকে ৪৫ দিন: সাধারণ জনগণের জন্য – ৩.৫০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৪ শতাংশ

৯১ দিন থেকে ১৮৪ দিন: সাধারণ জনগণের জন্য – ৪.৭৫ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৫.২৫ শতাংশ

১ বছর থেকে ১৫ মাসের কম: সাধারণ জনগণের জন্য – ৬.৭০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৭.২০ শতাংশ

২ বছর ১ দিন থেকে ৫ বছর: সাধারণ জনগণের জন্য – ৭ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৭.৫০ শতাংশ

৫ বছর ১ দিন থেকে ১০ বছর: সাধারণ জনগণের জন্য – ৬.৯০ শতাংশ; প্রবীণ নাগরিকদের জন্য – ৭.৪০ শতাংশ

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026