নিউজ

Weather forecast: ভেস্তে যাবে পুজোর মেজাজ, দুর্গাপূজার মধ্যেই কলকাতা সহ এই পাঁচ জেলায় হবে তুমুল বৃষ্টি

কলকাতায় আরো একবার ঝড় বৃষ্টির পূর্বাভাস। আগামী ১ থেকে ২ ঘণ্টায় ৫টি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ও পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। তার সঙ্গেই বইবে ঝড়ো হাওয়া। উত্তর বঙ্গোপসাগরে ইতিমধ্যেই একটি নিম্নচাপ তৈরি হয়েছে। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জোড়া ফলায় নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে। ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া একটা বিশাল অঞ্চল জুড়ে। সেই নিম্নচাপের কারণেই আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় বাড়ি থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোচবিহার এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিতে বন্যার সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় তুমুল বৃষ্টি হবে উত্তরবঙ্গের প্রতিটি জেলায়। বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলায়। বাকি জেলাতেও তুমুল বৃষ্টি হবে এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবার সম্ভাবনা প্রবল না থাকলেও, কয়েকটি জেলায় বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা হুগলি বর্ধমান, নদিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কোচবিহার জেলায়। দার্জিলিং থেকে মালদা প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ। রবিবার থেকে কিছুটা হলেও আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা যে একেবারে কমে যাবে সেটা বলা যাচ্ছে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026