মোদি সরকারের ধামাকা প্রকল্পে ৫০০ টাকা বিনিয়োগ করে পেয়ে যান ৪ লাখ টাকা

ভারত সরকার এখন ভারতের সাধারণ মানুষের জন্য নতুন নতুন প্রকল্প নিয়ে আসছে যেখানে বিনিয়োগ করে প্রচুর টাকা লাভ করা যেতে পারে। কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্পে বিনিয়োগ করে মানুষ ভবিষ্যতের জন্য টাকা জমা করতে পারেন। পোস্ট অফিসে বিভিন্ন ধামাকা প্রকল্পে মাত্র ৫০০ টাকা বিনিয়োগ করে দুর্দান্ত লাভ পেতে পারেন সাধারণ মানুষ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক পোস্ট অফিসের কোন কোন প্রকল্পে বিনিয়োগ করলে আপনারা সব থেকে বেশি লাভ পেতে পারেন।

পোস্ট অফিসে পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট খোলা যেতে পারে এবং এই প্রকল্পে বিনিয়োগ করে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারেন। এই প্রকল্পের সর্বনিম্ন ৫০০ টাকা এবং সর্বাধিক ১.৫ লক্ষ টাকা পাওয়া যেতে পারে। ১৫ বছরের জন্য এই প্রকল্পে আপনি বিনিয়োগ করতে পারেন। প্রতিমাসে আপনাকে সর্বনিম্ন ৫০০ টাকা করে বিনিয়োগ করতে হবে এবং বছরে সর্বনিম্ন ৬০০০ টাকা বিনিয়োগ করতে হবে। বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্পে সুদের হার ৭.১ শতাংশ। যদি এই ভাবে প্রতি মাসে ৫০০ টাকা করে নিয়োগ করা সম্ভব হয় তাহলে ১৫ বছরে মোট জমবে ১ লক্ষ ৬২ হাজার ৭২৮ টাকা। যদি আরো পাঁচ বছর পর্যন্ত এটা বর্ধিত করা হয় তাহলে কুড়ি বছরে আপনি পেয়ে যেতে পারবেন ২,৬৬,৩৩২ টাকা। ২৫ বছরে এই টাকা হয়ে যাবে ৪,১২,৩৩৩ টাকা।

পোস্ট অফিসের দ্বিতীয় সব থেকে ভালো প্রকল্প হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই যোজনায় আপনারা কমপক্ষে ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে ৮.২ শতাংশ করে সুদ পাওয়া যাচ্ছে। যদি ৫০০ টাকা করে আপনি বিনিয়োগ করেন তাহলে ১৫ বছর পর ৯০ হাজার টাকা জমা করতে পারবেন। ৮.২ শতাংশ হারে ২১ বছরে আপনারা সুদ পেয়ে যাবেন ২,৭৭,১০৩ টাকা।

এর পাশাপাশি আপনারা পেয়ে যাবেন পোস্ট অফিস রেকারিং ডিপোজিট প্রকল্প। এই প্রকল্পে ১০০ টাকা দিয়ে আপনি বিনিয়োগ শুরু করতে পারেন। রেকারিং ডিপোজিট প্রকল্পে আপনারা ৬.৭ শতাংশ হারে সুদ পেয়ে যাবেন। এই প্রকল্পের প্রতি মাসে ৫০০ টাকা করে সঞ্চয় করতে হবে আপনাকে। পাঁচ বছর পর ৩৫,৬৮১ টাকা পেয়ে যাবেন আপনারা। কম টাকা বিনিয়োগ করে আপনি এই প্রকল্পে বিশাল লাভ দেখতে পারেন।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026