তেহরান: ইরানে একের পর এক আততায়ী হামলা হয়ে চলেছে। কার্যত একাধিকবার চলতি বছরের রক্তাক্ত হয়েছে ইরান। আর এবার বন্দুকধারী আততায়ীদের হামলায় নিহত হলেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মহসিন ফখরেজাদেহকে৷ এই ঘটনার পেছনে চিরশত্রু ইজরায়েলের হাত রয়েছে বলে দাবি করেছে ইরান সরকার।
জানা গিয়েছে, নিজের নিরাপত্তারক্ষীদের সঙ্গেই তেহরানের কাছে আবসার্দ শহরে দিয়ে গাড়িতে চড়ে যাচ্ছিলেন ওই পরমাণু বিজ্ঞানী৷ তখনই বন্দুকধারীরা তাঁকে লক্ষ্য করে হামলা চালায়৷ ফখরেজাদেহের নিরাপত্তারক্ষীরা পাল্টা জবাব দিলেও গুলিতে গুরুতর আহত হন ওই প্রবীণ বিজ্ঞানী৷ পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাতে কোন লাভ হয় না। বলতে পারা যায় যে, শেষ রক্ষা হল না। হাসপাতালে নিয়ে গেলে তখনই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ স্বাভাবিকভাবেই দেশের শীর্ষ পরমাণ বিজ্ঞানীর মৃত্যুতে ইরানের বিজ্ঞান মহলে শোকের ছায়া নেমে এসেছে
সবসময়ই ইরান ও ইজরায়েলের সম্পর্ক তিক্ততার। তবে এই ঘটনায় সম্পর্কক আরও কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার। তবে যা মনে করা হচ্ছে তাতে এটাই বলা যায় যে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ইরান ও ইজরায়েলের মধ্যে সংঘাত আরও কয়েকগুণ বেড়ে যাবে। ইতিমধ্যেই ইরানের সরকারি আধিকারিকদের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে, তারা দেশের শীর্ষ পরমাণু বিজ্ঞানী হত্যার বদলা নেবে। যদিও এ ঘটনায় শুধু ইজরায়েল নয়, আমেরিকা হাত থাকতে পারে বলেও সন্দেহ করছে ইরান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…