আজ ইউটিউবে মুক্তি পেয়েছে ‘কুলি নং 1’-এর অফিসিয়াল ট্রেলার। ট্রেলারটি মুক্তি পাবার সঙ্গে সঙ্গেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরা এখন গোবিন্দা- করিশমা ও বরুণ-সারার তুলনা করতে ব্যস্ত। এই ফিল্মটি গোবিন্দা ও করিশমা কাপুর অভিনীত ‘কুলি নং 1’-এর রিমেক। 1995 সালে নির্মিত ‘কুলি নং 1’ ফিল্মটির জনপ্রিয়তা এত বছর পরেও এতটুকু টাল খায়নি। এখনও ‘কুলি নং 1’-এর ‘ ম্যায় তো রাস্তে সে যা রহা থা’ গানটি তুমুল জনপ্রিয়। এই ফিল্মের পরিচালক ছিলেন ডেভিড ধাওয়ান। সম্প্রতি ডেভিড ধাওয়ান ফিল্মটির রিমেক করার সিদ্ধান্ত নেন। গোবিন্দার চরিত্রে বরুণ ধাওয়ান ও করিশমার চরিত্রে সারা আলি খানকে কাস্ট করা হয়। রিমেক ‘কুলি নং 1’ ডেভিড ধাওয়ান-এর কেরিয়ারের 45 নং ফিল্ম হতে চলেছে।
তবে ইউটিউবে ট্রেলারটি মুক্তি পাওয়ার সঙ্গেই নেটিজেনদের একাংশ অসন্তোষ প্রকাশ করেছেন। কারণ এই ফিল্মে জলের নিচে বরুণ ও সারার লিপলক কিসের একটি দৃশ্য রয়েছে যা গোবিন্দা-করিশমা অভিনীত ‘কুলি নং 1’ -এ এই দৃশ্য ছিল না। ‘কুলি নং 1’ বললেই এখনও দর্শকদের চোখে ভাসে গোবিন্দা-করিশমা জুটির খুনসুটি। এই কারণে নস্টালজিয়ায় ভেসে একশ্রেণীর দর্শক নতুন ‘কুলি নং 1’-এ এই ধরনের দৃশ্যের বিরোধিতা করেছেন।
তবে ডেভিড ধাওয়ান জানিয়েছেন, তিনি রিমেক ‘কুলি নং 1’-এর চিত্রনাট্যে আধুনিক উপাদান রাখার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। এই কারণে তিনি বরুণ ও সারার লিপলক কিসের দৃশ্যটি রেখেছেন। ‘কুলি নং 1’-এর রিমেকের মাধ্যমে বলিউডে কামব্যাক করছেন কিংবদন্তি কমেডিয়ান অভিনেতা জনি লিভার। দীর্ঘ অনুপস্থিতির পর জনি লিভার-এর অভিনয়ের সেকেন্ড ইনিংস শুরু হতে চলেছে এই ফিল্মের মাধ্যমে। এর আগে ডেভিড ধাওয়ান তাঁর ‘জুড়ওয়া’ ফিল্মটির রিমেক করেছিলেন। তবে ‘জুড়ওয়া’র সলমন-ম্যাজিককে ছাড়িয়ে যেতে পারেননি ‘জুড়ওয়া’-র রিমেকের বরুণ ধাওয়ান। চলতি বছরের 25 শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম-এ মুক্তি পেতে চলেছে ‘কুলি নং 1’-এর রিমেক, যুদ্ধ শুরু হতে চলেছে দুই জমানার, নস্টালজিয়া ও আধুনিকতার, গোবিন্দা ও বরুণের অস্তিত্ব-এর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…