জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার উপরে জিএসটি কমানোর দাবি বহুদিন ধরেই উঠে আসছে। এই নিয়ে আজ দিল্লিতে মন্ত্রীদের মধ্যে একটা বড় বৈঠক হয়ে গিয়েছে এবং এই বৈঠকে সভাপতিত্ব করেছেন বিহারের উপমুখ্যমন্ত্রী। জীবন এবং স্বাস্থ্য বীমা সংক্রান্ত জিওএম-র প্রথম বৈঠক এটি। এই বৈঠকে জিএসটি থেকে জীবন এবং স্বাস্থ্য বীমা কে বাদ দেওয়ার এবং এর হার কমিয়ে ৫ শতাংশ করার বিষয়ে বিবেচনা করা হয়েছে। বর্তমানে স্বাস্থ্য এবং জীবন বীমার উপরে জিএসটির পরিমাণ ১৮ শতাংশ।
বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নেতৃত্বে মন্ত্রীদের গোষ্ঠী বীমা প্রিমিয়ামের উপরে করের হার ১৮% থেকে কমানোর প্রস্তাব রেখেছিল। আরো একটি গোষ্ঠী বৈঠক করা হবে এই সম্পর্কে। সেই বৈঠকে আরো কিছু বিষয়ের উপরে ট্যাক্সের পরিমাণ কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। কিছু বিশেষ বিষয়কে পাঁচ শতাংশ করে আওতায় নিয়ে আসার চেষ্টা করা হতে পারে। ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত জিনিসপত্র, সাইকেল এবং বোতলজাত জলের উপরে কর যুক্তিকরণের বিষয়ে আলোচনা হবে আগামী বৈঠকে। ১২ শতাংশ এবং ১৮ শতাংশ জি এস টি যুক্ত পণ্য একীভূত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হতে পারে। ৬ সদস্যের এই দলটি সাধারণ মানুষের ব্যবহৃত আইটেমগুলির উপরে করের হার কমানোর কারণে রাজস্ব ক্ষতির জন্য ক্ষতিপূরণের উপরেও আলোচনা করবে।
গত আর্থিক বছরে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার বীমা প্রিমিয়ামের উপরে জিএসটি আরোপ করেছিল। এই জিএসটির মাধ্যমে ৮,২৬২.৯৪ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছিল সরকার। অন্যদিকে স্বাস্থ্য পুনর্বিমা প্রিমিয়ামে জিএসটির কারণে ১,৪৮৪.৩৬ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…