ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Old Age Pension: লক্ষীর ভান্ডার তো চলছেই, এবারে একটি নতুন প্রকল্প নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের

রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য এবার একটা বিরাট সুখবর নিয়ে আসল রাজ্য সরকার। লক্ষীর ভান্ডার এর পর এবারে বার্ধক্য ভাতা নিয়ে নতুন আপডেট নিয়ে এলো রাজ্য সরকার। বার্ধক্য ভাতা প্রকল্পের নতুন উপভোক্তাদের অন্তর্ভুক্তির ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পুজোর ছুটির পরেই এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তাই যে সমস্ত প্রবীর নাগরিক বার্ধক্য ভাতার জন্য অপেক্ষা করে থাকেন তাদের আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না বলেই জানিয়ে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার ৬০ বছর বা তার ঊর্ধ্ব বয়সী মানুষদের মাসিক ১ হাজার টাকা করে ভাতা প্রদান করে থাকে। এই ১০০০ টাকার মধ্যে ৩০০ টাকা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার এবং ৭০০ টাকা দিয়ে থাকে রাজ্য সরকার।

রাজ্য সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, পুজোর ছুটির পর প্রায় ১ লক্ষ ৫০ হাজার নতুন উপভোক্তাকে এই বার্ধক্য ভাতা প্রকল্পের সংযুক্ত করা হবে। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, যারা নতুন বার্ধক্য ভাতার জন্য আবেদন করার কথা ভাবছিলেন তাদেরকে আর খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। বার্ধক্য ভাতার অন্তর্গত ৬০ থেকে ৮০ বছর বয়সী উপভোক্তাদের কেন্দ্রীয় সরকার ৩০০ টাকা এবং ৮০ বছরের বেশি বয়সীদের কেন্দ্রীয় সরকার প্রতি মাসে ৫০০ টাকা করে অর্থ সাহায্য করে থাকে। বাকি টাকা রাজ্য সরকারের তরফ থেকে উপভোক্তাদের দেওয়া হয়।

রাজ্যের কোষাগার থেকে বর্তমানে বার্ধক্য ভাতা প্রকল্পের জন্য ১৫০ কোটি টাকা প্রতি বছরে খরচ হচ্ছে। তবে, এই বছর আরো অনেক নতুন উপভোক্তাকে সংযুক্ত করতে চলেছে রাজ্য সরকার। এর ফলে কিছুটা হলেও রাজ্য সরকারের কোষাগারের উপরে অতিরিক্ত চাপ পড়তে চলেছে বলে জানা যাচ্ছে। রাজ্য সরকার পুজোর পর দ্রুত এই প্রক্রিয়া শুরু করতে চলেছে। মনে করা হচ্ছে, আগামী ২০২৬ নির্বাচনের আগে, আরো অনেক নতুন উপভোক্তাদের সংযুক্ত করতে চলেছে রাজ্য সরকার এই প্রকল্পে। এরপরে রাজ্যের প্রবীণ নাগরিকরা খুবই উপকৃত হবেন বলে মনে করছে সমস্ত মহল। পাশাপাশি, আগামী নির্বাচনের দিক থেকেও এটা বেশ ইতিবাচক পদক্ষেপ হতে চলেছে মমতা সরকারের পক্ষ থেকে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026