কেমন আছেন বিগ বি? জানাল মুম্বাইয়ের নানাবতী হাসপাতাল
শনিবার রাতে করোনা নিয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। গতকাল রাত ১০ টাই তিনি নিজে টুইট করে জানান একথা। সিনিয়র বচ্চনের আরোগ্য কামনায় ঝড় ওঠে নেট দুনিয়ায়। বিনোদন জগৎ থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব সকলেই বিগবির জন্য উদ্বিগ্ন।
কোটি কোটি ভক্তদের বার্তা উপচে পড়ে বিগবির টুইটার ওয়ালে। এর কিছুক্ষণ পর আর এক ধাক্কা দেন ছেলে অভিষেক বচ্চন। সিনিয়র বচ্চনের টুইট করার কিছুক্ষণ পর জুনিয়র বচ্চনও টুইট করে জানান, বাবার মতো তিনিও করোনায় আক্রান্ত।
দুজনেই গতকাল রাতে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হন। তাদের বাড়ির বাকি সকলেই আছেন হোম আইসোলেশনে। প্রবীণ অভিনেতাকে নিয়ে উদ্বিগ্ন সকলেই। কেমন আছে অমিতাভ? হাসপাতাল সূত্রের খবর, বিগবিকে নিয়ে আপাতত চিন্তার কিছু নেই। তিনি সুস্থই আছে। নানাবতী হাসপাতালের তরফে জানানো হয়েছে, “অমিতাভ বচ্চনকে রেসপিরেটরি আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন ভালো ভাবেই। তাকে নিয়ে এই মুহূর্তে চিন্তার কিছু নেই।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…