প্রতিবন্ধী মানুষটির হুইলচেয়ারকে ঠেলে নিয়ে যাচ্ছে কুকুর, দেখুন ভাইরাল ভিডিও
শ্রেয়া চ্যাটার্জি – পৃথিবীর এক প্রান্তে যখন দেখা যাচ্ছে আতস বাজি ভর্তি আনারস খাইয়ে মেরে ফেলা হচ্ছে এক গর্ভবতী হাতিকে, তখনই অন্য প্রান্তে ঘটে যাচ্ছে আরেকটি মনমুগ্ধকর ঘটনা, এক প্রতিবন্ধী মানুষকে এক কুকুর টেনে টেনে নিয়ে যাচ্ছে একটি কুকুর। ভাবা যায়, একটি পশুর মধ্যে যে সহানুভূতি ভালোবাসা রয়েছে, মানুষের মধ্যে থেকে তা আজ হারিয়েছে। হাতিকে এমন আতস বাজি ভর্তি আনারস খাইয়ে মেরে ফেলার জন্য গোটা বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে।
মানুষ কি আর সত্যি মানুষ আছে? এই নিয়ে প্রশ্ন উঠেছে! কিন্তু কী আশ্চর্য, এই পশুটির মধ্যে কোন শিক্ষা নেই দীক্ষা নেই। এমনকি অনেকেই যে কুকুর বলে তাকে ঘেন্না করে থাকে। আর সেই কুকুরটি এক অসাধারণ মানবিক ঘটনা ঘটিয়ে সাধারণের মন জয় করে নিল। কুকুর ভীষণ প্রভুভক্ত জীব। সে মানুষের ভীষণ ভালো বন্ধু হয়ে উঠতে পারে। প্রভুর দুঃখ-কষ্ট, মন মেজাজ খারাপ, ভালো সব সে টের পায়।
ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস অফিসার সুশান্ত নন্দ ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অনেকেই ভিডিওটি দেখে অবশ্য কমেন্ট করেছেন যে এটি অনেক পুরনো ভিডিও, যা মেক্সিকোতে হয়েছিল। কুকুরটি সামনে উঠিয়ে তার সামনের পা দুটো দিয়ে হুইল চেয়ার ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। তার মালিককে সাহায্য করার কত ইচ্ছা তার। আর সেই জায়গায় মানুষ কি করছে? আজ এই প্রশ্নই প্রত্যেকের মনে। আজকের দিনে দাঁড়িয়ে হাতির ঘটনাটি প্রত্যেকটি মানুষের মনকে কাঁদিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…