নিউজ

স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে গান গাইলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, দেখুন ভিডিও

দেশ লড়ছে করোনার সাথে। আর এই লড়াইয়ে দেশের মানুষের পাশে নিজেদের সর্বশক্তি দিয়ে লড়ছেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। এবার এই করোনা যোদ্ধাদের জন্য একটি মিউজিক ভিডিও প্রকাশ করলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক। মঙ্গলবার রাতে টুইটারে এই ভিডিওটি পোস্ট করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় সহ একাধিক নেতাদের তিনি ট্যাগও করেন টুইটে। গানটি পোস্ট করার পরেই তাঁর গান মন ছুঁয়েছে নেটিজেনদের।

চার মিনিটের মিউজিক ভিডিওর গানটি লিখেছেন বিক্রম মজুমদার। গেয়েছেন নিশীথ প্রামাণিক নিজেই। গানটির শুরু হয়েছে, “জনমানবহীন এই লকডাউনে, খুঁজে পেয়েছি মোরা জীবনের আধার/ অর্থ বড় নয়, নয় অহঙ্কার, জেনে গিয়েছি বিধির আসল আবিষ্কার/ ছোঁয়াচে ব্যধির কালো ছায়ায়, সূর্যের আলো মেঘে ঢাকা/ কালবৈশাখীর এই বজ্রে, ধুয়েমুছে যাক যা ধুলো মাখা”-এমনভাবে। একই সাথে ভিডিওটিতে দেশের বিভিন্ন প্রান্তের সাথে কোচবিহারের বিভিন্ন জায়গার ড্রোন শটও যুক্ত করা হয়েছে।

ভিডিওর মাধ্যমে করোনার সাথে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের কথা তুলে ধরেছেন তিনি। খুব তাড়াতাড়ি এই অন্ধকার কেটে আবার আলো ফিরবে বলে তার গানের মাধ্যমে বুঝিয়েছেন নিশীথ। কোচবিহারের সাংসদের এই নতুন অবতারে খুশি তার অনুগামীরা। টুইটারে ভিডিওটি পোস্ট হওয়ার সাথে সাথেই তা ভাইরাল হয়ে যায়। তার মিউজিক ভিডিওর প্রশংসা করেছেন সকলেই। নিশীথের গানের প্রশংসা করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026