বিনোদন

করোনা ভাইরাসের ওষুধের তথ্য দিলেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

কৌশিক পোল্ল্যে: করোনা ভাইরাস প্রতিহত করার নিমিত্তে যেমন চলছে গবেষনা, তারই পাশাপাশি করোনার কারন ও উদ্ভব নিয়ে চিন্তিত অনেকেই। বিভিন্ন দেশের সমালোচক ও বুদ্ধিজীবীরা একে চিনের ষড়যন্ত্র হিসেবে অ্যাখ্যা দিয়েছেন, যদিও উক্ত দেশের প্রায় সাড়ে তিন হাজার মানুষ করোনার গ্রাসে বলি হয়েছেন।

বিজ্ঞানীদের মতে ইউহানের বাজার থেকে নয়, বরং সংলগ্ন এলাকার কোনো সুপ্ত গবেষনাগার থেকেই ছড়িয়েছে এই ভাইরাস। কোভিড-১৯ করোনা যা আসলে একটি জৈব রাসায়নিক চৈনিক অস্ত্রমাত্র, যা ভুলবশত চিনেই ছড়িয়ে পড়ে। চিনা বৈজ্ঞানিকদের গাফিলতি ও ষড়যন্ত্র চাপা রাখতেই মিথ্যে গল্প রটিয়েছে চিন সরকার, এ কথা কান পাতলেই শোনা যায়। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বহু বিতর্কমূলক পোস্ট করা হয়েছে, তবে এর সত্যতা নিয়ে যথেষ্ট ধোঁয়াশা রয়েছে।

বিভিন্ন ওষুধের সেবনেও বাড়তে পারে করোনার প্রকোপ, সেই নিয়েই এক চাঞ্চল্যকর তথ্য পেশ করলেন সুস্মিতা সেন। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তার ক্যাপশনেই জানিয়ে দিলেন সবটুকু। সুস্মিতা লিখছেন, “ #গুরুত্বপূর্ন, যখন আমরা বাড়িতেই আছি তখন দয়া করে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাবেন না। উক্ত তথ্যটি আপনার এবং আপনার পরিবারের সচেতনতার জন্য। আমার কথাগুলি ডাক্তারের কাছ থেকে যাচাই করে নিতেই পারেন যা আমি এক কর্নেলের কাছ থেকে জানতে পেরেছি।”

“ভিয়েনার গবেষনাগারে এই নিয়ে রিসার্চ করার সময় জানা গিয়েছে এমন বহু মানুষ করোনায় মারা গিয়েছে যারা আইবুপ্রোফেন ওষুধের সেবন করতেন তাই এটি ভুল করেও খাবেন না!! এবং যারা বেঁচে ফিরেছেন তারা এই পথ্য নেননি। তাই আপনার যদি কোনোরকম জ্বরের লক্ষন থেকে থাকে তাহলে প্যারাসিটামল নিন। দেখুন এই ভাইরাস আইবুপ্রোফেনের উপর আঘাত হানতে সক্ষম!! তথ্যটি সকলকে জানিয়ে দিন এবং এই সংক্রান্ত বহু প্রতিবেদন আপনারা অনলাইনেই পেয়ে যাবেন, সকলে নিরাপদে থাকুন।”

এই বার্তা নেটদুনিয়ায় বহু অজানা তথ্য ফাঁস করেছে। করোনা রহস্যের সঠিক সমাধান না হলেও পথ্য সম্পর্কে এক বিশেষ তথ্য আরও বেশি করে ছড়িয়ে দেওয়া উচিৎ বলে মনে করলেন প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026