নিউজ

Heatwave alert on Poyla boishakh: তাপ প্রবাহ দিয়েই হবে বাংলা নববর্ষের সূচনা, জারি সতর্কতা, পহেলা বৈশাখের বিকালে বৃষ্টি হবে?

বাংলা নববর্ষের প্রথম দিনেও গরম থেকে রেহাই মিলছে না। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে আজ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় দিনের একটা নির্দিষ্ট সময়ে তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝারগ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪১ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯.৬° সেন্টিগ্রেড।

আজকে কলকাতার তাপমাত্রা দিনের প্রত্যেকটা সময় বেশ অনেকটা বেশি থাকবে। আজ কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রির কাছাকাছি ঘোরাঘুরি করবে এবং সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৯ ডিগ্রির কাছাকাছি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, উত্তরবঙ্গের আটটি জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে অস্বস্তিকর গরম থাকার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ততটা তাপপ্রবাহের কোন পূর্বাভাস নেই।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, পহেলা বৈশাখের বিকেলে কালবৈশাখীর তেমন কোনো সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের ডিউটি অফিসার সুপ্রিয় ভট্টাচার্য বলছেন, আজকে বাংলায় কোন বৃষ্টির সম্ভাবনা নেই। শুধু আজকেই নয় আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যে কোন বৃষ্টির পূর্বাভাস নেই। সম্পূর্ণরূপে শুষ্ক থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026