খেলা

Team India: ভারতীয় দলের চরম উপেক্ষিত এই ৩ বোলার, যারা আইপিএলে দেখাচ্ছেন দাপট

ভারতীয় প্রিমিয়ার লীগের মেগা আসরের ম্যাচগুলি বর্তমানে জমে উঠেছে। প্রত্যেকটা ম্যাচ শেষ ওভার পর্যন্ত গড়িয়ে রোমাঞ্চকর মুহূর্তের সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে আলোচনায় উঠে এসেছে আইপিএল। অথচ এই আইপিএলে এমন কয়েকজন ক্রিকেটার রয়েছেন যারা জাতীয় দলে চরমভাবে উপেক্ষিত হয়েছেন। দীর্ঘ কয়েক বছর ধরে জাতীয় দলে খেলার সুযোগ হয়ে ওঠেনি কয়েকজন তারকা বোলারের। তবে আইপিএলে নিজেদেরকে দুর্দান্তভাবে মেলে ধরে ভারতীয় দল নির্বাচকদের যোগ্য জবাব দিয়েছেন এইসব ক্রিকেটার। চলুন দেখে নেওয়া যাক, এই তালিকায় কারা রয়েছেন-


১. অমিত মিশ্র: ২০১৭ সালে ভারতীয় দলের জার্সিতে ইংল্যান্ডের বিপক্ষে শেষবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অমিত মিশ্র। এরপর ধারাবাহিকভাবে ভারতীয় দল থেকে বাদ পড়েছেন তিনি। চলতি বছর লখনউ সুপার জায়েন্টসের জার্সিতে আইপিএল খেলছেন তিনি। অমিত মিশ্র এখন পর্যন্ত ২টি ম্যাচ খেলেছেন, যেখানে এখনো পর্যন্ত ৬.৮৩ গড়ে রান দিয়ে ৩ উইকেট দখল করেছেন।


২. মোহিত শর্মা: বিগত দুই বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে রয়েছেন ভারতের এই তারকা পেস বোলার। চলতি আইপিএলে গুজরাটের হয়ে খেলছেন মোহিত শর্মা। পাঞ্জাবের বিপক্ষে বিগত ম্যাচে ৪ ওভার বোলিং করে ৪.৫০ গড়ে মাত্র ১৮ রান খরচ করে ২ উইকেট তুলে নিয়ে ভারতীয় দল নির্বাচকদের উপযুক্ত জবাব দিয়েছেন তিনি। আপনাদের জানিয়ে রাখি, ২০১৫ সালে ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার।


৩. পিয়ূষ চাওলা: ভারতীয় দলের চরম উপেক্ষিত এই ক্রিকেটার চলতি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নেমেছেন। কিংবদন্তি স্পিনারের দুর্দান্ত পারফরমেন্সের টানা দুই ম্যাচে পরাজয়ের পর দিল্লির বিপক্ষে নিজেদের প্রথম জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। ওই ম্যাচে ৬.৭৫ গড়ে মূল্যবান ৩ উইকেট দখল করেন পিয়ূষ চাওলা।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026