নিউজ

Heatwave alert: বাড়ছে অস্বস্তিকর গরম, আর কতদিন থাকবে এমন আবহাওয়া? জরুরী আপডেট দিল আবহাওয়া দপ্তর

তীব্র গরম আর তাতেই একেবারে নাজেহাল হয়ে উঠেছেন সাধারণ মানুষ। তবে এখনই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উল্টে আগামী তিন থেকে চারদিন পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুষ্ক এবং গরম আবহাওয়া নাজেহাল করতে পারে গোটা দক্ষিণবঙ্গ কে। মঙ্গলবার বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া বীরভূমের পাশাপাশি হাওড়া এবং হুগলি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে মালদা এবং দুই দিনাজপুরে। জুন মাসের প্রথম সপ্তাহে গরম থেকে মুক্তির আশা খুব একটা নেই। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বিগত এক সপ্তাহ ধরে সেই অর্থে তেমন একটা বৃষ্টি হচ্ছে না। কালবৈশাখীর সম্ভাবনা একেবারেই কম। এই পরিস্থিতিতে শুষ্ক আবহাওয়া আগামী আরও পাঁচ দিন পর্যন্ত বজায় থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে হাওয়া অফিস ১০ জুনের পর স্বস্তি ফিরবে কিনা সে ব্যাপারে তেমন কিছু জানাতে পারেনি। উল্টে হাওয়া অফিস জানিয়েছে, আরব সাগর এবং বঙ্গোপসাগরে দুটি সিস্টেমের কারণে আরো বিলম্বিত হতে পারে বর্ষা। কেরলে বর্ষা প্রবেশ করছে দেরি করে এবং সেই কারণে বাংলাতেও বর্ষার জন্য অপেক্ষা করতে হবে মানুষকে। এমন অবস্থায় তীব্র গরম এবং শুষ্ক আবহাওয়া নাজেহাল করবে সবাইকে।

তাহলে স্বস্তির বৃষ্টি হবে কবে? এই নিয়ে মঙ্গলবার পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তর নিশ্চিত করে কিছু জানাতে পারেনি এখনও। তবে উপকূলবর্তী জেলাগুলিতে বিকেলের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। তবে একই সাথে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টিপাত হলেও তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। ফলে তাতে উপকার খুব একটা হচ্ছে না। উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাংলার বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026