7th Pay Commission: জুলাই থেকে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ৮,৬৪০ টাকা বাড়বে, সরকার শীঘ্রই ঘোষণা করবে

কেন্দ্রীয় সরকারী কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা জুলাই মাসে DA এবং DR বৃদ্ধির আশা আবারো করতে পারেন। মার্চের শেষের দিকে ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র। এই ঘোষণা অনুযায়ী, এই নতুন মহার্ঘ ভাতা ১ জানুয়ারী ২০২৩ থেকে কার্যকর হয়েছে। সূত্রের খবর, জুলাই মাসে কর্মীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়ে দিতে পারে কেন্দ্রীয় সরকার। এ ছাড়া সরকার ফিটমেন্ট ফ্যাক্টরও বাড়াতে পারে। এমনটা হলে সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা থেকে বেড়ে ২৬,০০০ টাকা হবে।

আপনাদের জানিয়ে রাখি যে, একজন কর্মচারীর মূল বেতন যদি ১৮,০০০ টাকা হয়, তবে তার বেতন প্রতি মাসে ৭২০ টাকা করে বাড়বে। অর্থাৎ, কর্মচারীদের বেতন বছরে ৮৬৪০ টাকা বৃদ্ধি পাবে। অন্যদিকে, কর্মচারীদের বেসিক যদি প্রতি মাসে ৫৬,৯০০ টাকা হয়, তবে জুলাই মাসে ডিএ ৪ শতাংশ বাড়ানো হলে বেতন প্রতি মাসে ২,২৭৬ টাকা বাড়বে। অর্থাৎ, বার্ষিক ভিত্তিতে, ২৭,৩১২ টাকা বাড়বে বেতন।

গত বছর, কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতা ছিল ৩৪ শতাংশ, তারপর সরকার প্রথমবার ৪ শতাংশ ডিএ বাড়িয়েছিল। এর পরে কর্মচারীদের প্রাপ্ত ডিএ বাড়িয়ে ৩৮ শতাংশ করা হয়েছিল। চলতি বছরের মার্চে কর্মচারীদের মহার্ঘ ভাতা আরো ৪ শতাংশ বাড়ানো হয়েছিল, যা বেড়ে হয়েছে ৪২ শতাংশে। এই বৃদ্ধি ১ জানুয়ারি থেকে প্রযোজ্য বলে বিবেচিত হয়েছিল। এখন আবারও জুলাই মাসে ডিএ ৪ শতাংশে বাড়ানো হবে বলে আশা করা হচ্ছে। অর্থাৎ, এবারে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ্য ভাতা হবে ৪৬ শতাংশ। বলে রাখি, কেন্দ্রীয় সরকার বছরে দুবার জানুয়ারি ও জুলাই মাসে সরকারি কর্মচারীদের বেতন বাড়ায়।

কেন্দ্র ডিএ বাড়ানোর পর অনেক রাজ্যই ডিএ বাড়িয়েছে

কেন্দ্রীয় সরকারের পর দেশের বেশিরভাগ রাজ্যই মহার্ঘ ভাতা বাড়িয়েছে। তামিলনাড়ু, ইউপি, হরিয়ানার মতো রাজ্যগুলি এই তালিকায় রয়েছে। কেন্দ্রীয় সরকারের পর দেশের আরো একাধিক রাজ্য তাদের কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026