দীর্ঘ অপেক্ষার পর এবারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ। এবারে রাজ্যের যে কোন জেলার প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন ডাক বিভাগে। গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদের জন্য নিয়োগ করা হবে কর্মী। মোট শূন্য পদ রয়েছে ১২৮২৮ টি। সব মিলিয়ে এই চাকরিটা চাকরিপ্রার্থীদের জন্য হতে চলেছে দুর্দান্ত। সব থেকে বড় কথা হল মাত্র দশম শ্রেণি পাশ করলেই এই চাকরিতে যোগদান করা যাবে।
যেকোনো একটি স্বীকৃত বিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস করতে হবে সেই প্রার্থীকে। তারপরেই সেই প্রার্থী চাকরির জন্য আবেদন করতে পারবেন। তবে হ্যাঁ আবেদনকারীকে আগে থেকে কম্পিউটার জানতে হবে। চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ব্রাঞ্চ পোস্টমাস্টারের বেতন হবে ১২০০০ টাকা থেকে ২৯ হাজার ৩৮০ টাকার মধ্যে। অন্যদিকে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টারের বেতন হবে ১০ হাজার টাকা থেকে ২৪ হাজার ৪৭০ টাকা পর্যন্ত।
এই পদের জন্য আবেদন করতে হলে তপশিলি জাতির উপজাতি এবং মহিলা প্রার্থীদের কোন ফি দিতে হবে না। তবে সাধারণ প্রার্থীদের জন্য ১০০ টাকা করে ফি ধার্য করা হয়েছে। ডাক বিভাগের অনলাইন ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ ১১ জুন ২০২৩।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…