জ্যৈষ্ঠের গুমোট গরমে নাজেহাল শহরবাসী। গরমের হাত থেকে বাঁচতে বৃষ্টির জন্য মরিয়া হয়ে উঠেছে সকলেই । এবার এই গরম থেকে রেহাই পাবার কথা জানাল মৌসম ভবন। এই রিপোর্ট অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টার মধ্যে দেশের একাধিক রাজ্যে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৯ থেকে ১১ জুন তেলেঙ্গানা, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ, গুজরাট, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে প্রবল বৃষ্টিপাত হতে পারে।
মূলত মৌসুমী বায়ু আরও এগিয়ে আসার ফলে এই বৃষ্টির আগমন ঘটতে পারে। আগামী ১২ জুন থেকে দিল্লি ও এনসিআর-এ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৫ জুনের পর থেকে বিহারে ও ঝাড়খণ্ডে বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি প্রাক বর্ষার কারণে রাজ্যের বেশ কিছু এলাকাতে আগামী ২৪ ঘন্টায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
আবহাওয়া দফতর মারফত যেটা জানা যাচ্ছে, পশ্চিম উত্তরপ্রদেশে আদ্রতা বেশি থাকার ফলে অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। আর এরপর লো প্রেসার তৈরির সম্ভাবনা আছে। এই জন্য হঠাৎ করেই প্রবল বৃষ্টিপাত শুরু হতে পারে। এর ফলে ফসলের ক্ষেত্রে ভালো হবে। পাশাপাশি সকলেই গরমের হাত থেকে স্বস্তি পাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…