ভারতের জন্য অপেক্ষা করে আছে আরও কঠিন সময়, এমনই আশঙ্কার কথা জানালেন এইমস ডিরেক্টর
গত ১লা জুন দেশ জুড়ে আনলক-১ ঘোষণা করা হয়েছে। যার ফলে ক্রমে খুলতে শুরু করেছে দোকান, বাজার, অফিস। রাস্তায় চলতে শুরু করেছে যানবাহন। আর রাস্তাঘাটেও মানুষের যাতায়াত বাড়ছে। আর এরফলেই আনলক-১ ঘোষণার পর থেকে দেশ জুড়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। প্রতিদিন নতুন করে ১০ হাজারের মত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। তবে এটিই শেষ নয়। ভারতের জন্য অপেক্ষা করে আছে আরও কঠিন সময় , এমন আশঙ্কার কথাই জানিয়েছেন এইমসের ডিরেক্টর ডা. রণদীপ গুলেরিয়া।
ডা. রণদীপ গুলেরিয়া একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছেন, “ভারতের মত জনসংখ্যার দেশে গোষ্ঠী সংক্রমণ ছড়ালে ঠেকানো মুশকিল হবে। তবে আগামীদিনে সংক্রমণ আরও বাড়বে। ভারতের জনসংখ্যার সঙ্গে ইউরোপের দেশগুলির জনসংখ্যার পার্থক্য করা যায় না। কারন ইউরোপের দু’তিনটে দেশকে মিলিয়ে যে জনসংখ্যা পাওয়া যাবে ভারতে তা আরও বেশি। তবে দেশে সংক্রমণ বাড়লেও সেভাবে বাড়েনি মৃত্যুর সংখ্যা”।
দেশে লক ডাউন সম্পর্কে জানতে চাওয়া হলে ডা. রণদীপ গুলেরিয়া বলেন, “দেশে ১০ থেকে ১২ টি শহরে ইতিমধ্যেই করোনা ভাইরাসের গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে। মুম্বাই, দিল্লির মতো শহরগুলিতে সংক্রমণ বাড়ছে। লক ডাউন ব্যর্থ হয়নি। তবে লক ডাউনের ফলে দেশ করোনার হাত থেকে সেভাবে বাঁচতে পারেনি। কারন মানুষ লক ডাউনকে ঠিকমতো পালন করেনি। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বাড়তে পারে করোনার সংক্রমণ। সাবধান থাকা ছাড়া অন্য উপায় আর নেই”।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…