নিউজ

দুঃসংবাদ পুজোর মাঝেই, সপ্তমী ও অষ্টমীতে ভারী বৃষ্টি দক্ষিণের এই জেলাগুলিতে

ধুমধাম করে শুরু হয়ে গেছে বাঙালির পুজো। ইতিমধ্যেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষ ভিড় জমাতে শুরু করেছে। কিন্তু এরমধ্যেই মানুষের পুজো ভেস্তে দিতে অসুরের মত উপস্থিত হয়েছে নিম্নচাপ। পুজোর মধ্যে বৃষ্টির সম্ভাবনা ক্রমেই বাড়ছে। গতকাল ষষ্ঠীর রাতে ভারী বৃষ্টি হয়েছে শহরের কিছু জায়গায়। আজ সপ্তমী ও আগামী অষ্টমীতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। এতে সাধারণ মানুষের যে পুজো ভ্রমণে বাধা পড়বে সেই নিয়ে কোনো সন্দেহ নেই।

হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরে শনিবার তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে বর্তমানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এর ফলে রবিবার পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ সপ্তমী ও আগামী অষ্টমীতে আকাশ মেঘলা থাকবে। পাশাপাশি আদ্রতাজনিত অস্বস্তি অনুভূত হবে। বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হবে।

সপ্তমী এবং অষ্টমীতেও দক্ষিণবঙ্গের দশ জেলায় ভারী বৃষ্টি হবে। জেলায় জেলায় মাঝারি বৃষ্টিও হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সংলগ্ন কলকাতার একাংশে দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে। নবমী ও দশমীতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তাপমাত্রা কিছুটা কমবে অষ্টমী থেকে।

Nirajana Nag

Recent Posts

কিছুক্ষণেই শিলাবৃষ্টির প্রকোপ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় ঝড়ের ইঙ্গিত! বাড়বে গরমও

দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…

April 10, 2026

শ্যামপুরে মনোনয়ন জমা হিরণের, প্রথম স্ত্রীর বিস্ফোরক খোঁচা! চর্চায় ব্যক্তিগত বিতর্ক

শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…

April 10, 2026

ঘোষণা হয়েছিল, টাকা কোথায়? ৪% DA না পেয়ে ক্ষোভে ফুঁসছে শিক্ষক সমাজ, ভোটে বড় প্রভাবের আশঙ্কা!

বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…

April 10, 2026

সাইকেলের থেকেও কম দামে বাইক! Honda Shine 100 নিয়ে মধ্যবিত্তের মধ্যে চরম উত্তেজনা

সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…

April 10, 2026

‘শেষ দিনটা যদি জানতাম…’ চিরসখা শেষ হতেই আবেগে ভাসলেন ঐশী ভট্টাচার্য

শেষ দিনটা যদি জানতাম…’—একটা বাক্যেই যেন ধরা পড়ে গেল সমস্ত অনুভূতি। জনপ্রিয় ধারাবাহিক ‘চিরসখা’ হঠাৎ…

April 10, 2026

মাত্র ৯৯৭ টাকায় ১৫০ দিন নিশ্চিন্ত! BSNL প্ল্যানে আনলিমিটেড কলিং + ডেটা সুবিধা

টেলিকম বাজারে যেখানে প্রায় প্রতিমাসেই রিচার্জ করতে হচ্ছে, সেখানে দীর্ঘমেয়াদি প্ল্যানের চাহিদা দ্রুত বাড়ছে। এই…

April 9, 2026