আজ সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আকাশ মেঘলা ছিল। কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টিপাত হয়েছে। এদিকে উত্তরবঙ্গে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে। আলিপুর আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, আগামী ২০ জুন পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলোতে ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে।
শুধু উত্তরবঙ্গই নয়, দক্ষিণবঙ্গের উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর, মালদহতে বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। রবিবারের পর থেকে বৃষ্টির পরিমান ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রির বেশি।
এদিকে মধ্য পাকিস্তান থেকে রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। যার উপর মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে। এই দুইয়ের জেরে আগামী দুই দিন থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…