বিনোদন

সুশান্তের মৃত্যুর পর মুখ খুললেন প্রযোজক একতা কাপুর

কৌশিক পোল্ল্যে: অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার মামলায় বলিউডের বিখ্যাত পরিচালক করণ জোহর, সঞ্জয় লীলা বানসালি সহ আরও আট জন প্রযোজক ও অভিনেতার নামে মামলা দায়ের করা হয়েছে, তালিকায় রয়েছেন জিতেন্দ্রকন্যা একতা কাপুর। এই খবর পেয়েই বেজায় চটেছেন প্রযোজক। সোশ্যাল মিডিয়া মারফৎ সেই ক্ষোভ তিনি উগড়ে দিলেন জনসমক্ষে।

একতা ইনস্টাগ্রামে সুশান্তের ছবি শেয়ার করে ক্যাপশনে সকলকে ধন্যবাদ জানান তার বিরুদ্ধে মামলা করার জন্য। যদিও এটি ছিল একটি ব্যঙ্গোক্তি। প্রযোজকের দাবি, তিনি সুশান্তকে লঞ্চ করেন এবং অভিনেতা হিসেবে পরিচিতি প্রদান করেন তবুও তার বিরুদ্ধে কেন এরকম অভিযোগ আনা হলো তা তার বোধগম্য নয়। একতা আরও লেখেন, “সুধীর কুমার ওঝার এই মামলায় যেখানে আমার বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সুশান্তকে সাতটা ছবি থেকে বের করে দেওয়া হয়েছে। যার মধ্যে কিছু ছবি মুক্তিই পায়নি। আর এই কারণেই সুশান্ত এই পদক্ষেপ নিয়েছেন (আত্মহত্যার পথ বেছে নিয়েছেন)”।

উল্লেখ্য বিহারের মোজাফফরপুরে আইনজীবী সুধীর কুমার ওঝা বলিউডের প্রযোজক করন জোহর, সঞ্জয় লীলা বানসালি, সলমান খান, একতা কাপুর সহ মোট আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন সুশান্তের আত্মহত্যা জনিত কেসে। যদিও এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন প্রযোজক একতা কাপুর।

একতা প্রযোজিত ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’য় মুখ্য চরিত্রে অভিনয়ের সুযোগ পান সুশান্ত এবং এই ধারাবাহিকের সাফল্যের সঙ্গে সঙ্গে তিনিও ইন্ডাস্ট্রিতে পরিচিতি পেতে শুরু করেন। এই ধারাবাহিকের সেটেই অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডের সঙ্গে তার প্রেম জমে ক্ষীর হয়ে ওঠে যদিও সেই সম্পর্ক পরবর্তী পরিস্থিতিতে অন্যদিকে মোড় নেয়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026