করোনার থাবা এসে পড়ল পুরীর রথযাত্রায়। রথযাত্রা উপলক্ষে লক্ষাধিক মানুষ ভিড় করেন পুরীতে। নিয়ম মতো জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসির বাড়ি যাবেন। কিন্তু এবছর করোনার জন্য বন্ধ হলো সবকিছু। এর ওপর স্থগিতাদেশ আরোপ করল সুপ্রিম কোর্ট। এবারে আর গুণ্ডিচা মাসির বাড়ি যাওয়া হলো না। সুপ্রিম কোর্ট আদেশ দিল জনস্বাস্থ্য এবং নাগরিকদের সুরক্ষার স্বার্থেই এবারে আর পুরীর রথযাত্রা অনুমতি দেওয়া যাবে না।
করোনা ভাইরাস থেকে বাঁচতে একমাত্র ওষুধ হল সামাজিক দূরত্ব বজায় রাখা। কিন্তু এখানে প্রতিবছর এত লোকের সমাগম হয় যে, সেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা কার্যত অসম্ভব। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, তারা যদি এবছর রথ যাত্রার অনুমতি দেন, স্বয়ং ভগবান জগন্নাথের তাদের ক্ষমা করবেন না। এমনিতেই ভারতবর্ষে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করণ আক্রান্তের সংখ্যা।
তার মধ্যে এত বিশাল জনসমাগম কিছুতেই হতে দেওয়া যায় না। মানুষের প্রাণের কথা মাথায় নিয়ে আপাতত এই বছরের মতো স্থগিত এমন ঐতিহ্যবাহী, প্রাচীন রথযাত্রা। অপেক্ষা সেই পরের বছরের। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, এবছর টা যেন আস্তে আস্তে সেরে ওঠে। সবাই সুস্থ থাকুক, পরের বছর সকলে মিলে আবারও পালন করা যাবে এমন উৎসব।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…