কৌশিক পোল্ল্যে: আজ প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অস্থি বিসর্জন করা হলো গঙ্গা নদীতে। ঘনিষ্ঠজন সহ পরিবারের সদস্যদের উপস্থিতিতে নৌকাবিহারে অভিনেতার অস্থি জলে ভাসিয়ে দেওয়া হয়।
শেষকৃত্যের এই অনুষ্ঠান চলাকালীন সকলের চোখে ছিল জল। এমন প্রাণবন্ত তরতাজা একটি প্রাণ এভাবে নিমেষে ধুলিস্যাৎ হয়ে যাবে তা বোধহয় কল্পনাও করতে পারেনি কেউ। শরীরের শেষ অংশ অস্থিটুকুও বিলীন হয়ে গেল গঙ্গাসলিলে।
এর সাথে সাথে অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠানের দিনটিও ঠিক হয়ে গেল ২৬ শে জুন তারিখে। তার মৃত্যুতে বলিউডের একপ্রকার পর্দা ফাঁস হলো একথা বলা চলে। গোটা দেশ ফুসছে অভিনেতার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়া প্রথম সারির পরিচালক-প্রযোজকদের বিরুদ্ধে। যদিও অভিনেতার মৃত্যু নিয়ে ক্রমশ তদন্ত আরও জোরালো হচ্ছে, প্রকাশ্যে আসছে বহু নতুন তথ্য।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…