শীঘ্রই ভারতের বাজারে মিলবে করোনার ওষুধ রেমডেসিভির
এই মাসের শেষের দিকেই ভারতের বাজারে পাওয়া যাবে অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডেসিভির। এই অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডেসিভির এখন থেকে দেশের সমস্ত ওষুধের দোকানে মিলবে বলে জানা গেছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের অনুমোদনেই বাজারে মিলবে গিলিয়ড সায়েন্সের তৈরী এই প্রতিষেধক। তবে এই ওষুধের বিশেষ কিছু বিধিনিষেধ মানতে হবে।
অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডেসিভির হল এক ধরণের ইনজেকশন। তবে ১২ বছরের নিচে শিশুরা, গর্ভবতী মহিলা, স্তন্যদায়ী মা এবং মূত্রাশয়ে কোনো সমস্যা থাকলে রোগীদের এই ইনজেকশন দেওয়া যাবে না বলে স্পষ্ট জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এই প্রতিষেধক অক্সিজেন সাপোর্টে থাকা করোনা রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে।
মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা রোগীদের ওপর নিয়মিতভাবে রেমডেসিভির প্রয়োগ করা হচ্ছে। কিন্তু তবুও এই ওষুধকে করোনার সিলমোহর দেওয়া হয়নি, সিলমোহর দেবার জন্য আরও ক্লিনিক্যাল পরীক্ষানিরীক্ষা করতে হবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রসঙ্গত, এই মাসের ১ তারিখ থেকেই এই ওষুধ উৎপাদনের জন্য কেবিদ্রো অনুমতি দিয়েছে। ৬ টি সংস্থা এই ওষুধ তৈরী ও বিক্রি করার জন্য কেন্দ্রের কাছে আবেদন করেছে। সূত্রের খবর অনুযায়ী, ৫ টি সংস্থা গিলিয়ড সায়েন্সের সঙ্গে চুক্তি ও করেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…