ক্রমেই চড়ছে পারদ। ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী। তবে এর মাঝেও স্বস্তির খবর শোনালো আবহাওয়া দফতর। আজ রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হতে পারে কালবৈশাখী।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী মঙ্গলবার ও বুধবার ঘন্টায় ৭০ কিমি বেগে ঝড় হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আজ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
সন্ধের পর পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম এই জেলাগুলিতে হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পঙ এই জেলাগুলোতেও। আজ কলকাতাতে সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ আছে। তবে ভ্যাপসা গরম রয়েছে। কলকাতাতে গতকাল বৃষ্টি হয়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…