টেক বার্তা

বাজারে আসছে RealMe Narzo সিরিজের স্মার্টফোন

পকেট সুলভ দাম এবং দুর্দান্ত ফিচারের জন্য রিয়েলমি স্মার্টফোনগুলি ভারতে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই এই সংস্থা আরও দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। জানা গেছে, 11ই মে তারা একটি ইভেন্টের আয়োজন করেছে যেখানে Narzo 10 এবং Narzo 10A ফোনগুলি লঞ্চ করা হবে। করোনার জেরে স্বাভাবিকভাবে লঞ্চ না করে রিয়েলমির সোশ্যাল মিডিয়া চ্যানেলে এগুলি ই- লঞ্চ করা হবে।

তবে এই স্মার্টফোনগুলি গত 26শে মার্চ লঞ্চ করার কথা ছিলো। কিন্তু চলমান করোনা সংক্রমণের জেরে সেটি 26শে এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়। তবে সম্প্রতি গ্রীন এবং অরেঞ্জ জোনে এগুলিকে অনলাইন বিক্রির জন্য অনুমতি মিলেছে। আসুন ফোনগুলির ফিচার সম্পর্কে জেনে নিই-

Realme Narzo 10

  • ডিসপ্লেঃ 6.5 ইঞ্চি HD+ ওয়াটারড্রপ নচ LCD ডিসপ্লে রেজোলিউশন (1,600 x 720 পিক্সেল)
  • প্রসেসর: মিডিয়াটেক G80 SOC
  • র‍্যাম: 3/4 জিবি।
  • স্টোরেজ: 64 ও 128 জিবি।
  • রিয়ার ক্যামেরাঃ 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, 2-মেগাপিক্সেল B&W সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স।
  • ফ্রন্ট ক্যামেরাঃ 16 মেগাপিক্সেল।
  • অপারেটিং সিস্টেমঃ Realme UI ভিত্তিক Android 10।
  • ব্যাটারি: 5000 mAh সাথে 18W ফাস্ট চার্জিং সিস্টেম।
  • দামঃ আনুমানিক 13,000-14,000 টাকা।

Realme Narzo 10A

  • ডিসপ্লেঃ 6.5 ইঞ্চি HD+ ওয়াটারড্রপ নচ LCD ডিসপ্লে (রেজোলিউশন 1,600 x 720 পিক্সেল)
  • প্রসেসরঃ মিডিয়াটেক Helio G70।
  • র‍্যামঃ 3 জিবি।
  • স্টোরেজঃ 32 জিবি।
  • রিয়ার ক্যামেরাঃ 12 মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, 2 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর।
  • ফ্রন্ট ক্যামেরাঃ 5 মেগাপিক্সেল।
  • অপারেটিং সিস্টেমঃ Realme UI ভিত্তিক Android 10
  • ব্যাটারিঃ 5000 mAh সাথে 18W ফাস্ট চার্জিং সিস্টেম।
  • দামঃ আনুমানিক 9,000-10,000 টাকা।
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026