স্টাফ রিপোর্টার: বিগত দশ দিন ধরেই দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় আমফান। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই নিম্নচাপ এদিন শনিবার ঘূর্ণিঝড়ে পরিণত হবে। শনিবার বিকেলেই ধীরে ধীরে তা প্রভাব বিস্তার করবে। আগে জানা গিয়েছিল, এই ঘূর্ণিঝড় উত্তর-পশ্চিম দিকে বাঁক নিতে পারে, কিন্তু আশঙ্কার কথা জানাল হাওয়া অফিস। ক্রমে শক্তিশালী হয়ে এই ঘূর্ণিঝড় উত্তর-পূর্ব দিকে এগোবে।
তবে ঠিক কোথায় আছড়ে পড়বে বা এই ঘূর্ণিঝড়ের প্রভাব ঠিক কোন জায়গায় পড়বে সে বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানায়নি হাওয়া অফিস। তবে যতটা গতিতে বাঁক নেবে তার উপর নির্ভর করবে ঘূর্ণিঝড়ের প্রভাব। আর এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের আকারে স্থলভাগে আছড়ে পড়লে এর নাম হবে ‘আমফান’। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ৬৫ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। এরফলে মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আপাতত দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে নিম্নচাপটি। এদিন শনিবার তা ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর-পশ্চিম উপকূলে এগিয়ে যাবে। আগামী ১৭ই মে এটি অভিমুখ বদলে উত্তর-পূর্ব দিকে এগিয়ে যেতে পারে বলে জানা গিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…