নিউজ

করোনা মোকাবিলায় দেশে চারটি হাসপাতালের দায়িত্ব নিলো TATA

করোনার রোগীদের চিকিৎসার জন্য চারটি সরকারি হাসপাতালের দায়িত্ব নিচ্ছে টাটা ট্রাস্ট। বৃহস্পতিবার এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। চারটি হাসপাতালের দুটি উত্তরপ্রদেশে ও দুটি মহারাষ্ট্রের। মহারাষ্ট্রের দুটি হাসপাতালের একটি সংলিতে এবং তা ৫০ টি শয্যাবিশিষ্ট ও দ্বিতীয়টি বুলধনাতে ১০৬ শয্যাবিশিষ্ট। উত্তরপ্রদেশের দুটি হাসপাতালের একটি গোন্ডাতে ১০৬ টি শয্যাবিশিষ্ট ও গৌতম বুদ্ধ নগরে ১৬৮ শয্যাবিশিষ্ট।

টাটা ট্রাস্টের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৫ই জুনের মধ্যে হাসপাতাল গুলি চালু করা হবে। হাসপাতালগুলির সমস্ত আপডেট দিয়ে দেওয়া হবে। পরবর্তীতে হাসপাতাল চত্বরের আশেপাশে স্থায়ীভাবে স্বাস্থ্যের উন্নতির দিকে লক্ষ্য রাখা হবে। আউট পেশেন্ট ও ইন পেশেন্টের সমস্ত রকম সুবিধার ব্যবস্থা করা হবে।

করোনা রোগীদের চিকিৎসার জন্য যে চারটি হাসপাতালের ব্যবস্থা করা হয়েছে সেখানে থাকবে বেসিক প্যাথলজি, জরুরি পরিষেবা, অপারেশন সেন্টার, রেডিওলজি ব্যবস্থা, রক্ত সংরক্ষণ, টেলি মেডিসিনের ব্যবস্থা এইসমস্ত সুবিধাগুলি। করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশে টাটা সংস্থার চেয়ারম্যান রতন টাটা ও টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস দুজনেই ইতিমধ্যে মোট ৫০০ কোটি ও ১০০০ কোটি ১৫০০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। এছাড়া রতন টাটা আরও জানান, করোনার সংক্রমণ বেড়ে চলেছে অহরহ। আর তাই করোনায় সংক্রমিত রোগীর জন্য টাটা কোম্পানির তরফ থেকে দেশে এই চারটি হাসপাতালের বন্দোবস্ত করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026