নিউজ

ফের গভীর নিম্নচাপ, কলকাতা সহ ৭ জেলা নিয়ে বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হবে। আকাশ মেঘলা থাকবে সারাদিনই। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হাওড়া, হুগলি, বাঁকুড়া সহ প্রায় সমস্ত জেলাতেই সারাদিন বৃষ্টির পূর্বাভাস আছে। বাতাসে আদ্রতার পরিমাণ থাকবে অনেকটাই বেশি, ফলে আদ্রতা জনিত অস্বস্তি থাকবে সারাদিন ধরেই।

দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলা গুলিতেও। নিম্নচাপ অক্ষরেখা এবং সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। অলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার সহ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, জলপাইগুড়িতে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হতে পারে এবং দার্জিলিং ও কালিম্পঙে ৭০-২০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। মালদহ সহ দুই দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা আছে।

আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ যথেষ্ট বেশি। গত ২৪ ঘন্টায় বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৭২ থেকে ৯২ শতাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026