ভারতের কাছে ২০১১ এর বিশ্বকাপ ফাইনাল বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা, এমনটাই দাবি করলেন সে দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে দাবি করেছেন, সেদিনের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা, ভারতের কাছে ইচ্ছা করে হেরেছিল তারা। শ্রীলঙ্কার এক টিভিতে দেওয়া একটি সাক্ষাৎকরে তিনি বলেছেন, “সেদিন আমরা ভারতের কাছে বিশ্বকাপ ফাইনাল বিক্রি করে দিয়েছিলাম। আমি সেই সময় দেশের ক্রীড়ামন্ত্রী ছিলাম। সেই সময় আমি এসব ফাঁস করতে চাইনি।” তবে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী এও জানিয়েছেন, কোনো খেলোয়াড়রা তাতে যুক্ত ছিলনা। অন্যান্য বেশ কয়েকটি বিভাগ যুক্ত ছিল বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, বছর তিনেক আগে শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক অর্জুন রণতুঙ্গাও একই দাবি করেছিলেন। অর্জুন রণতুঙ্গা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, ২০১১ এর বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে ইচ্ছা করে হেরেছিল শ্রীলঙ্কা। সেই সময় শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়কের এই দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছিলেন ২০১১ বিশ্বকাপের শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর এই দাবি সামনে আসার পর মুখ খুলেছেন ২০১১ বিশ্বকাপের শ্রীলঙ্কা দলের সদস্য মাহেলা জয়বর্ধনে এবং কুমার সাঙ্গাকারা।
ফাইনালে ১০৩ রান করা মাহেলা জয়বর্ধনে বলেছেন, “মনে হচ্ছে দেশে নির্বাচন এসে গিয়েছে, তাই সার্কাস শুরু হয়ে গিয়েছে।” প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে যাবতীয় প্রমাণ নিয়ে অভিযোগ করতে বলেন জয়বর্ধনে। একই দাবি কুমার সাঙ্গাকারারও। তিনি বলেছেন, যদি ম্যাচ গড়াপেটা হয়েছে বলে মনে হয় তাহলে উনি যাবতীয় প্রমাণ নিয়ে আইসিসির দুর্নীতি দমন শাখায় করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…