আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের সাত জেলাতে ধেয়ে আসছে বৃষ্টি, জানাল আবহাওয়া দফতর
নির্দিষ্ট সময়ে বাংলায় বর্ষা ঢুকলেও এখনো পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ এখনো ব্রাত্যই থেকে গিয়েছে। বরং ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গ বাসীর। মাঝে মাঝে হালকা এক পশলা বৃষ্টি হলেও তা মোটেই পর্যাপ্ত নয়। তবে সেই অবস্থা থেকে খুব শীঘ্রই মুক্তি মিলতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী কয়েক ঘন্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি আসন্ন বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং মৌসুমী বায়ু, এই দুইয়ের প্রভাবে বৃষ্টির প্রবল সম্ভাবনা দক্ষিণবঙ্গে। মঙ্গলবার সকাল থেকেই আকাশ মেঘলা শহর কলকাতার। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। বাতাসে আদ্রতার পরিমাণও ছিল অনেকটাই বেশি। গতকাল কলকাতার বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৬৫-৯৬ শতাংশের মধ্যে।
আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ সারাদিনই আকাশ মেঘলা থাকবে। কলকাতা সহ দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরের একাধিক এলাকায় সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…