অরূপ মাহাত: সোমবার হোয়াইট হাউসের এক শীর্ষ কর্তা সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, ভারত ও চীনের মধ্যে চলমান বিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দৃঢ় অবস্থান বজায় রাখবে। তিনি আরও দাবি করেন যে, চীনের আশেপাশে কোন দেশই চীনা আগ্রাসন থেকে নিরাপদ নয়।
চলতি সীমান্ত সংঘাতের মধ্যে মার্কিন নৌবাহিনী দক্ষিণ চীন সাগরে দুটি বিমানবাহক মোতায়েন করার বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউস চিফ অফ স্টাফ মার্ক ম্যাডোস বলেন, ‘এ বিষয়ে আমাদের বার্তা স্পষ্ট। আমরা পাশে থাকতে চীন বা অন্য কাউকে এলাকার দখল নিতে দিচ্ছি না। সবচেয়ে শক্তিশালী, প্রভাবশালী শক্তি হয়ে ওঠার ক্ষেত্রে চীনের লাগাম টানা হবে।’
একইসঙ্গে তিনি আরও যোগ করেন, ‘সামরিক দিক থেকে আমরা শক্তিশালী। তাই ভারত ও চীন বা অন্য কোথাও সংঘাতের সৃষ্টি হলে আমাদের দেশ দৃঢ় অবস্থান বজায় রাখবে।’ এরপরই তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের এই মিশনটি নিশ্চিত করে তোলে যে, বিশ্বে এখনও যুদ্ধের প্রধান শক্তি রয়েছে আমেরিকাতেই।
এদিকে, ভারত ও চীন লাদাখের প্যাংগ তসো, গালওয়ান ভ্যালি এবং গোগড়া হট স্প্রিংসের মতো অঞ্চলে নিজেদের অবস্থানে স্থির রয়েছে। গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হওয়ার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা বাড়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…