ভ্যাপসা গরমে নাজেহাল রাজ্যবাসী, বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
রাজ্যে বর্ষা এলেও এখনো ঠিক ভাবে বৃষ্টির দেখা মেলেনি। গরমে নাজেহাল রাজ্যবাসী। উত্তরবঙ্গে নিয়মিত বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে ঠিকমতো বৃষ্টিই হয়নি। এই অবস্থায় রাজ্যবাসীর জন্যে সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামীকাল থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। আগামীকাল থেকে টানা কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস আছে দক্ষিণবঙ্গে।
চলতি সপ্তাহের শেষে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। গত কয়েকদিন ধরে প্রবল গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। বিশেষত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিন বৃষ্টি হয়েছে খুবই সামান্য। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি প্রবল ছিল গত কয়েকদিনে। আজ সকাল থেকেই শহর কলকাতার কোথাও কোথাও আকাশ মেঘলা ছিল, তবে প্রয়োজনীয় বৃষ্টি হয়নি।
গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালে কলকাতার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। বিকেলে কলকাতার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সন্ধ্যের পর কলকাতায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…