বিনোদন

পরিকল্পিত খুন, কীভাবে সুশান্তের মৃত্যুর আগে আপডেট দিয়েছিল উইকিপিডিয়ায়? বাড়ছে জল্পনা

গত ১৪ই জুন নিজের বাড়ি বান্দ্রায় আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। ব্যাক্তিগত নাকি পেশাগত কারণে তিনি এই পদক্ষেপ নিয়েছেন, সেই বিষয়ে কৌতুহলী গোটা দেশের মানুষ। অনেকের দাবী এটি একটি পরিকল্পিত খুন। যদিও মুম্বাই পুলিশ এখনও পর্যন্ত ঘটনার তদন্ত চালাচ্ছে।

এই পরিস্থিতিতে উঠে এলো একটি চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে যেই সময় তার মৃত্যু হয়েছে বলা হচ্ছে, কিন্তু তার আগেই সুশান্তের উইকিপিডিয়াতে আত্মহত্যার বিষয়টি আপডেট হয়ে গিয়েছিল। সুশান্তের এক ভক্তের পোস্ট করা স্ক্রিনশটে দেখা যাচ্ছে উইকিপিডিয়াতে সুশান্তের মৃত্যু ও কারণ আডপেট হয়ে গিয়েছে ১৪ই জুন, সকাল ৯.০৮ মিনিটে। অথচ খবর অনুযায়ী সুশান্তের মৃত্যু হয়েছে ১০.৩০ মিনিটে।

এই বিষয়ে সুশান্ত সিং রাজপুতের ভক্তদের প্রশ্ন, এর অর্থ হল সুশান্তের মৃত্যুর কথা হয়তো কেউ আগে থেকেই জানতো। অন্য এক ব্যক্তির দাবি, সুশান্তের উইকিপিডিয়াতে মৃত্যুর কথা আপডেট হয়েছে ৮.৫৯ মিনিটে। অথচ সুশান্তের বাড়ির পরিচারিকা জানিয়েছিলেন, গত ১৪ই জুন সাড়ে ৯টা নাগাদ সুশান্ত ঘরের বাইরে বেরিয়ে ঠিক ১০টা নাগাদ জুস নিয়ে নিজেকে ঘরে বন্দি করে ফেলেন। যদিও পুলিশ তার সত্যতা যাচাই করছে।

এই বিষয়ে আরও এক ব্যাক্তি লিখছেন, সুশান্তের উইকিপিডিয়ায় আপডেটের আইপি অ্যাড্রেস ব্লক করে দেওয়া হয়েছে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখার জন্য CBI তদন্তের আবেদন জানিয়েছেন সুশান্ত সিং রাজপুতের ভক্তরা। অন্যদিকে কেউ কেউ আবার বিষয়টি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছেন।

Anirban Kundu

Recent Posts

Airtel-এর নতুন দারুণ প্ল্যান! কম টাকায় মিলছে ডেটা, কলিংসহ একাধিক সুবিধা

ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…

May 21, 2026

পশ্চিমবঙ্গসহ ৯ রাজ্যে বিদ্যুৎ সরবরাহে বেসরকারিকরণ? জেনে নিন বড় আপডেট

দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…

May 21, 2026

Atal Pension Yojana-এ কি বাড়তে পারে পেনশনের পরিমাণ? সামনে বড় সুবিধা পেতে পারেন গ্রাহকরা

ভারতের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক সুরক্ষার জন্য চালু হওয়া Atal Pension Yojana (APY) বর্তমানে অত্যন্ত…

May 21, 2026

মাত্র ২ লাখ টাকায় পেতে পারেন প্রায় ৯০ হাজার টাকা সুদ, জানুন পুরো হিসাব

নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…

May 21, 2026

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার! মহিলাদের মাসে ৩০০০ টাকা? কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন জানুন

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…

May 21, 2026

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026