নিউজ

বড় সিদ্ধান্ত! চালু হচ্ছে লোকাল ট্রেন, প্রতিদিন চলবে ৩৫০টি ট্রেন

 আজ থেকেই শুরু হচ্ছে আনলক ২.০। আর আজ থেকেই মুম্বাইতে চালু হয়ে যাচ্ছে লোকাল ট্রেন। তবে বেশ কিছু শর্ত মেনেই এই ট্রেন চালু করা হবে বলে জানা গিয়েছে। প্রতি দিন ৩৫০ টি ট্রেন চালানো হবে। মুম্বই সেন্ট্রাল ও ওয়েস্টার্ন জোন থেকে এই ট্রেনগুলি চলবে। আর মেন্ লাইন ও হারবার লাইন দিয়ে ট্রেন চলবে।

এই ট্রেনে সবাই উঠতে পারবেন না। কেবল যারা জরুরি পরিষেবার সাথে যুক্ত আছেন, তারাই এই ট্রেনে উঠতে পারবেন। আর এই জন্য যাত্রীদের মহারাষ্ট্র সরকারের কাছ থেকে ছাড়পত্র নিতে হবে। রেল সূত্রে বলা হয়েছে যে ১৫ জুন তারিখ থেকে ইস্যু করা মহারাষ্ট্র সরকারের দেওয়া পরিচপয়পত্র নিয়েই যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন। ভোর সাড়ে ৫ টা থেকে বেলা সাড়ে এগারোটা অবধি প্রতি ১৫ মিনিট অন্তর একটি করে ট্রেন চলবে।

কেন্দ্র সরকারের জরুরি পরিষেবার সাথে যুক্ত ব্যক্তিরা হলেন -মুম্বই পোর্ট ট্রাস্ট, আইটি, জিএসটি, সরকারি ব্যাঙ্ক, শুল্ক দফতর, আইন বিভাগ, ডাকঘর, প্রতিরক্ষা ও রাজভবনের কাজে যুক্ত থাকা ব্যক্তিরা এই ট্রেনের পরিষেবা পাবেন। গত মার্চ মাস থেকে লকডাউনের জেরে বন্ধ রয়েছে ট্রেন চলাচল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026