নিউজ

চিনকে ঠেকাতে ভারতের পাশে একাধিক দেশ, অস্ত্র দিয়ে সাহায্য আমেরিকা, রাশিয়া, ইজরায়েল

অরূপ মাহাত: লাদাখের গালওয়ান উপত্যকায় মুখোমুখি সংঘাতে জড়িয়েছে ভারত ও চিনের সৈন্যরা। বেশ কিছুদিন ধরে যুদ্ধ পরিস্থিতি জারি রয়েছে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সীমান্তে ক্রমাগত শক্তি বাড়িয়ে চলেছে চিনের সেনাবাহিনী। যেকোন মুহূর্তে যুদ্ধ বাধতে পারে। তাই নিজেদের প্রস্তুতিতে কোন খামতি রাখতে চাইছে না ভারত। এই কাজে ভারতের পাশে দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেছে ভারতের বিভিন্ন মিত্র দেশও। চিনের আগ্রাসন রুখতে আমেরিকা, রাশিয়া ও ইজরায়েলের মতো বন্ধু রাষ্ট্র পাশে দাঁড়িয়েছে ভারতের।

এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব মার্ক এসপারের সঙ্গে কথা বলবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গেছে, টেলিফোনে মার্কিন প্রতিরক্ষা সচিবের সঙ্গে কথা বলবেন রাজনাথ। এই ফোনালাপে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিনের আগ্রাসনের বিষয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে। একইসঙ্গে জরুরি ভিত্তিতে কিছু সামরাস্ত্র ও রণ-সরঞ্জাম হস্তান্তর নিয়েও আলোচনা হতে চলেছে বলে প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর।

আজ, বুধবারই এসপারের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে রাজনাথের। জানা গেছে, এমার্জেন্সি রুটে ভারতকে ইতিমধ্যে “এক্সক্যালিবার” আর্টিলারি দিতে সম্মত হয়েছে আমেরিকা। ৪০ কিমি পাল্লার এই বিশেষ গোলাটি মার্কিন নির্মিত এম৭৭৭ আল্ট্রা লাইট হাউইৎজার সহ বিভিন্ন ধরনের কামানের সঙ্গেও ব্যবহার করা যাবে। অবশ্য, ভারত মূলত এম৭৭৭ আল্ট্রা লাইট হাউইৎজার কামান ব্যবহার করে থাকে। শুধু আমেরিকা নয়, চিনের বিরুদ্ধে এই লড়াইয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স, রাশিয়া, ইজরায়েল সহ একাধিক বন্ধু রাষ্ট্র। আধুনিক যুদ্ধ সরঞ্জাম জোগান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026