টেক বার্তা

ধীরে ধীরে কমছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড, ঘনিয়ে আসতে পারে চরম বিপদ

পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বকীয় ক্ষেত্রে বদল আসতে শুরু করে বলে জানালেন বিজ্ঞানীরা। সম্প্রতি ইউরোপীয়ান স্পেস এজেন্সি একটি রিপোর্ট প্রকাশ করে। যেখানে তারা জানাচ্ছেন, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার অন্তর্বর্তী একটি অংশে ক্রমশ দুর্বল হচ্ছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড। ভূমধ্যসাগরের উপরে ক্রমশ হাল্কা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। এর ফলে যখনতখনই কোনো বড় বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

কিন্তু কেন এমন ঘটছে? এর উত্তরে বিজ্ঞানীরা বলছেন, “এই ঘটনার পিছনে পৃথিবীর গভীরের এক তত্ত্ব আছে। পৃথিবীর গভীরে নানা তরল বস্তুর সঞ্চালনের ফলে যে তরঙ্গ তৈরি হয়, তার গতির পরিবর্তন হচ্ছে নিয়মিত। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয়, ‘‌high conductance in lowermost mantle’‌. এই ঘটনার জন্যই ক্রমে শক্তিক্ষয় হচ্ছে পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ডে।” বিজ্ঞানীরা আরও জানাচ্ছেন, পৃথিবীর গভীরে থাকা এই তরল বস্তুর সঞ্চালনের গতি সব জায়গায় একইরকম নয়। কোনো জায়গায় বেশি, আবার কোনো জায়গায় কম। তাই সব জায়গায় এর প্রভাব একইরকম দেখা যাচ্ছেনা। ভূমধ্যসাগরীয় অঞ্চলে এই প্রভাব সবচেয়ে বেশি দেখা দিচ্ছে।

এই ম্যাগনেটিক ফিল্ড দুর্বল হয়ে পড়লে ক্ষতি হতে পারে অনেক কিছুরই। বর্তমানে প্রযুক্তি থেকে শুরু করে অনেক কিছুই নির্ভর করে পৃথিবীর এই ম্যাগনেটিক ফিল্ডের উপর। বিজ্ঞানীদের কথায়, ম্যাগনেটিক ফিল্ড দুর্বল হতে থাকলে মোবাইল, ইন্টারনেট, স্যাটেলাইট কাজ করা বন্ধ হয়ে যেতে পারে ৷ স্তব্ধ হয়ে যেতে পারে মানবসভ্যতা৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026