বিনোদন

টিকটক নিষিদ্ধ হওয়া নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নুসরাত জাহান

সোমবার ভারত-চীন সংঘর্ষের জেরে টিকটক সহ মোট ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত সরকার। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরাত জাহান। তবে সরকারি সিদ্ধান্তের বিরোধিতা না করেই তিনি বলেন, “টিকটক অ্যাপটি আমার কাছে শুধুমাত্র অনুরাগীদের সঙ্গে যুক্ত হওয়ার একটি মাধ্যম। দেশের স্বার্থে যদি সেটি নিষিদ্ধ করে দেওয়া হয়, তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু আমার সন্দেহ যে, শুধুমাত্র কয়েকটি চীনা অ্যাপ নিষিদ্ধ করলেই কি এই গুরুতর সমস্যার সমাধান হবে?”

উল্লেখযোগ্য, টিকটক নামক অ্যাপটি ভারতে খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। সাধারণ মানুষের সাথে সাথে তারকারাও এই অ্যাপে অ্যাকাউন্ট খুলে লক্ষাধিক ফলোয়ার বাড়িয়ে নিয়েছিলেন। টলিতারকাদের মধ্যে নুসরত জাহানের টিকটক অ্যাকাউন্টটিও ছিল বেশ জনপ্রিয়। ফলোয়ারের সংখ্যাও প্রায় ১৪ লক্ষেরও বেশি। শুধু তাই নয়, লকডাউনে যখন দেশজুড়ে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন হয়েছে, তখন টিকটকের একটি ভিডিও পোস্ট করে প্রবল সমালোচিত হয়েছিলেন এই অভিনেত্রী।

নুসরাত তার টিকটক অ্যাকাউন্টটি খুলেছিলেন ২০১৮ সালের এপ্রিল মাসে। বর্তমান পরিস্থিতিতে ভারতে চীনা অ্যাপ নিষিদ্ধ হওয়া নিয়ে এবার মুখ খুললেন তিনি। এই বিষয়ে তিনি আরও বলেন যে, “সরকারের উচিত, জনসাধারণের পকেটে কোনওরকম টান না দিয়েই এর বিকল্প ব্যবস্থা করা, বিশেষ করে চীনা দ্রব্য যাদের রুটিরুজি, তাদের জন্য। সরকারের এখন উচিত এই সিদ্ধান্তের পাশাপাশি দ্রুত তাদের জন্য বিকল্প কোনও ব্যবস্থা করা। প্রধানমন্ত্রী চীনে যে সফর করলেন তা থেকে আমরা কি পেয়েছি?”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026