গোটা উত্তর দিনাজপুর জুড়ে ব্যাপক বৃষ্টিপাত, জনজীবন বিপর্যস্ত
সুপার সাইক্লোন আমফানের প্রভাবে গোটা উত্তর দিনাজপুর জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত। যার ফলে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘরবন্দী হয়ে রয়েছে মানুষজন। এমনিতেই করোনার জন্য কয়েকমাস ধরেই মানুষ ঘরবন্দি। তার মধ্যে আমফানের প্রকোপ এবং ঝড়ের সাথে তীব্র ভারী বৃষ্টিপাত।
করোনার ভয় মানুষকে ঘরের মধ্যে আটকে রাখাটা বেশ কষ্টকর হলেও, ঘূর্ণিঝড় আর বৃষ্টিপাতের চোখ-রাঙানিতে মানুষ একেবারে গৃহবন্দী হয়ে পড়েছে তা বলাই বাহুল্য। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর একেবারে মিলে যায় পুঙ্খানুপুঙ্খ ভাবে। পূর্বাভাস অনুযায়ী, উত্তর দিনাজপুরে ঝড়ের সাথে সাথে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল।
বুধবার সারা রাতের পরেও বৃহস্পতিবারও উত্তর দিনাজপুরের আকাশ ঘন কালো মেঘে ঢাকা ছিল। মাঝে মাঝে ঝেঁপে বৃষ্টি আসছিলো। সাথে ছিল দমকা দাপুটে হাওয়া। একেবারে মানুষকে গৃহবন্দী করে দিয়েছিল এই ঘূর্ণিঝড়। করোনা ভাইরাস যা করতে পারেনি শেষ পর্যন্ত ষোলোকলা পূর্ণ করলো ঘূর্ণিঝড় আমফান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…