নিউজ

প্রায় ৮৩ দিন পর বাংলায় আসছেন মোদী, জানুন কোন কোন এলাকা ঘুরবেন প্রধানমন্ত্রী

আমফানে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলার বিস্তীর্ণ এলাকা। এর পাশাপাশি প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে উড়িষাতেও। এই দুই রাজ্যের ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে আজ আসছেন নরেন্দ্র মোদী। প্রথমে তিনি কলকাতাতে আসবেন। ১০ টা থেকে ১০ টা ১৫ মধ্যে। তারপর তিনি রাজ্য সরকারের সাথে একটি বৈঠক করবেন। নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।

এরপর পুরো বিধ্বস্ত এলাকাগুলি বিমানে করে পরিদর্শন করবেন। তারপর ২ টা ৩০ নাগাদ তিনি ওড়িশাতে যাবেন। সেখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সাথে। ফেব্রুয়ারির ২৯ তারিখ নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের প্রয়াগরাজ ও চিত্রকোট- এসেছিলেন। তারপর প্রায় ৮৩ দিন পর তিনি আজ বাংলায় আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে একটি দল ওড়িশা ও পশ্চিমবঙ্গ পরিদর্শনের জন্য আসবেন বলে জানিয়েছেন ডিরেক্টর জেনারেল এস এন প্রধান।

বৃহস্পতিবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ হাজার কোটি টাকা আমফান বিধ্বস্ত এলাকার ক্ষতিপূরণের জন্য রেখেছেন। বাংলাতে প্রায় ৭২ জনের এই ঝড়ে মৃত্যু হয়েছে। তিনি মৃতদের  পিছু আড়াই লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবেন বলে জানিয়েছেন। মমতা প্রধানমন্ত্রীকে বাংলাতে এসে বর্তমান পরিস্থিতি দেখার জন্য অনুরোধ করেছিলেন। সেই কথা রাখার জন্যই প্রধানমন্ত্রী আজ আসছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026