আজ সাংবাদিক বৈঠকে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানিয়েছেন রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। এই রেপো রেট ৪০ বেসিস পয়েন্ট কমানোর ফলে এখন তা হল ৪ শতাংশ। আগে যেটা ছিল ৪.৪ শতাংশ।
একইসঙ্গে রিভার্স রেপো রেটও কমিয়ে ৩.৩৫ শতাংশ করেছে রির্জাভ ব্যাঙ্ক ইফ ইন্ডিয়া। দেশের বৃদ্ধির গতি ত্বরাণ্বিত করতে ২৭ মার্চ রেপো রেট ৭৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করে আরবিআই। এপ্রিল মাসে অপ্রত্যাশিতভাবে রিভার্স রেপো রেট ৩.৭৫ শতাংশ কমায় আরবিআই।
তিনি বলেছেন যে মনিটারি পলিসি কমিটি এক অনির্ধারিত বৈঠকে বসে এই রেপো রেট কমানোরসর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরো বলেন যে ৫:১ অনুপাতে ভোটের ভিত্তিতে কতটা কমানো হয়, তা ঠিক করে দেওয়া হয়।
এছাড়া তিনি আজ ঋণ পরিশোধের মোরাটোরিয়ামের সময় আরও তিন মাস বাড়িয়ে দিয়েছেন। আগে যেটা মার্চ থেকে মে মাস পর্যন্ত করা হয়েছিল। এখন সেটা আরও বাড়িয়ে ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে। এছাড়া তিনি জিডিপির হার যে নিম্নমুখী হবে করোনার জন্য, সে কথা ও বলেছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…