নিউজ

আগামী ২৪ ঘন্টায় ভারী বর্ষণের আশঙ্কা রাজ্যে, জানাল আবহাওয়া দপ্তর

আমফান বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই ফের আশঙ্কায় রাজ্যবাসী। ফের ভারী বর্ষণের পূর্বাভাসে আতঙ্কে রাজ্যের মানুষ। ঘূর্ণিঝড় আমফানের দগদগে ক্ষত এখন জ্বলজ্বল করছে রাজ্যবাসীর মনে। সপ্তাহ পেরাতে না পেরাতেই এর মধ্যেই আবার ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া দপ্তর এক পূর্বাভাসে জানিয়েছে যে, আগামী ২৪ ঘন্টায় গোটা রাজ্যেই ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকের মতোই আগামীকালও ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। একইসঙ্গে দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

আলিপুর আবহাওয়া সূত্রে জানা গেছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে পূর্ব ও পশ্চিম বর্ধমানে। বৃষ্টির আশঙ্কা রয়েছে নদীয়া ও মুর্শিদাবাদে। উত্তর ২৪ পরগণাতেও বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। একইসঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বীরভূমেও।

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যা থেকেই প্রবল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। প্রবল বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ার দাপটে লন্ডভন্ড হয়ে গিয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন অংশ। আগামীকালও ব্যাপক ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে উত্তরবঙ্গে। একইসঙ্গে প্রবল বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে উত্তরবঙ্গে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026