বিনোদন

স্বল্প পোশাকে ঝুমা বৌদির নাচের ভিডিও, শেয়ার হতেই ভাইরাল

কৌশিক পোল্ল্যে: আবারো সোশ্যাল মিডিয়ার দৌলতে খবরের শীর্ষে সকলের প্রিয় ঝুমা বৌদি। বরাবরই নাচতে ভালোবাসেন এই অভিনেত্রী, ফলে তার নাচ ফের ভাইরাল হল ইনস্টাগ্রামে। লকডাউনেও মোনালিসার এনার্জি ফুল চার্জড এমনটাই বলছেন নেটিজেনরা। তবে নাচ বলতে এখানে মূলত একটি ছোট্ট টিকটক ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী, যেমনটা তিনি প্রায়শই করে থাকেন একা কিংবা তার স্বামী বিক্রান্তের সঙ্গে।

স্বল্প পোশাকে তার উষ্ণঘন এই নাচ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বৌদির নৃত্য দেখে ঠাকুরপোগন খুশিতে ডগমগ, আর হবে নাই বা কেন ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মে তিনিই তো সকলের প্রিয় ঝুমা বৌদির তকমা কেড়ে নিয়েছেন। মাত্র একটি ওয়েব সিরিজই তাকে বাংলা প্ল্যাটফর্মে বিরাট বড় সাফল্য এনে দিয়েছে।

এর পাশাপাশি ভোজপুরি আইটেম গানেও মোনালিসা একটি চেনা মুখ, অভিনেতা পবন কুমারের সঙ্গে তার সুপারহিট জুটির কথা কমবেশি সকলেই জানেন। যদিও জেনে রাখা ভালো, সকলের এই প্রিয় বৌদিটি কিন্তু আদতে বাঙালি এবং তার আসল নাম অন্তরা বিশ্বাস। বাঙালি হবার সূত্রেই বলিউডে কর্মরত আর এক বাঙালি অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়ের সঙ্গে তার যথেষ্ট ঘনিষ্ঠতা রয়েছে, দুজনকে একসঙ্গে ছবি পোস্ট করতেও দেখা গিয়েছে।

যে কোনো বোল্ড ও সাহসী চরিত্রে নিজেকে দিব্যি মানিয়ে নিতে পারেন এই অভিনেত্রী মোনালিসা। স্টার প্লাসের হাইবাজেট ধারাবাহিক ‘নজর’এ একটি খলচরিত্রে অভিনয় করেন তিনি। ধারাবাহিকটি বিপুল সাফল্য অর্জন করলে এর দ্বিতীয় সিজনটিতেও এই অভিনেত্রীকে ‘মঞ্জুলিকা’ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। লকডাউন শেষে আবারো শুরু হবে এই মেগাসিরিয়ালের শ্যুটিং। আপাতত ঝুমা বৌদির সেই উষ্ণ নাচের ভিডিও দেখে নিতে অবশ্যই নীচের পোস্টে ক্লিক করুন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026