আমফানের তান্ডব যেতে না যেতেই ফের রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের ৫ জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা সহ কলকাতাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। এখনও চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমফানের ধ্বংসলীলার চিত্র।
কলকাতায় শনিবার সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় এখনও চারিদিকে আমফানের জন্য বহু গাছ রাস্তায় পড়ে রয়েছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বিস্তীর্ণ অংশ। এমনকি জল পরিষেবাও বন্ধ আছে কলকাতার বিভিন্ন এলাকায়। ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। গত ২৪ ঘন্টায় কোনো বৃষ্টি হয়নি। আজ বাতাসে আদ্রতার পরিমান ৬৪-৯২ শতাংশ।
আজ উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পঙ, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এই বৃষ্টির পরিমান আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে পারে। পূবালী হাওয়া ও দক্ষিণী হাওয়ার জেরে সাগর থেকে প্রচুর পরিমানে জলীয় বাস্প ঢুকছে রাজ্যে। আর তার জন্যই এই বজ্রগর্ভ মেঘ নিয়ে বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…