খেলা

বাংলার পাশে ভারতীয় ক্রিকেটারা

বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফান ২১ মে বিকেলে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে স্থলভূমিতে আছড়ে পড়ে। ২২ তারিখ পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রকোপ থাকে পশ্চিমবঙ্গের উপর। উপকূলীয় জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উওর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ বেশ কয়েকটি জেলায় বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতি হয়েছে। আজ দুদিন পরেও এখন পর্যন্ত অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবা স্বাভাবিক হয়নি। এখন পর্যন্ত প্রায় একশো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তবে এই সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আবহাওয়া দফতরের পরামর্শ অনুযায়ী উপযুক্ত সময়ে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসার জন্য জীবনহানি অনেক কমানো গেছে। বিগত প্রায় আশি বছরে এরকম ঝড় দেখেনি তিলোত্তমা। গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসাথে দুর্গত এলাকা পরিদর্শন করেন। আম্ফান মোকাবেলায় বাংলার মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী।

ভারতীয় ক্রিকেট সম্প্রদায়ের পক্ষ থেকে ঘূর্ণিঝড় আম্ফান এ ক্ষতিগ্রস্থদের জন্য মঙ্গল কামনা করা হয়েছে। ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি ওড়িশা এবং পশ্চিমবঙ্গের ঘূর্ণিঝড় আম্ফান দ্বারা ক্ষতিগ্রস্থদের জন্য প্রার্থনা জানিয়েছেন। তিনি টুইট করে জানিয়েছেন, “My thoughts and prayers go out to everyone affected by #CycloneAmphan in Odisha and West Bengal. May God protect everyone out there and hope things get better soon. Folded hands#PrayForWestBengal.”

ভারতীয় ব্যাটসম্যান কে এল রাহুল টুইট করে জানিয়েছেন, “Praying for everyone affected by #AmphanSuperCyclone, Condolences to families of the victims who lost their lives.”

ওপেনার ব্যাটসম্যান শিখর ধাওয়ান জানান, “Praying to God for the people of West Bengal and Odisha who are affected by #CycloneAmphan. Hope it all gets fine soon, take care of each other and stay safe??” এছাড়াও প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ও কেকেআর তারকা কুলদীপ যাদব ও টুইট করে সমবেদনা জানিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026