নিউজ

শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যে

কলকাতা: আজ, বুধবার সকাল থেকেই আকাশ রয়েছে মেঘলা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত শুরু হয়ে গিয়েছে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পর্যন্ত এই বৃষ্টিপাত চলবে। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হলেও উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি পার্বত্য অঞ্চলে ধ্বস এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গিয়েছে।

মহারাষ্ট্র থেকে সিকিম পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। উত্তরবঙ্গের ওপর দিয়ে বিস্তৃত এই নিম্নচাপ অক্ষরেখা। সঙ্গে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। বঙ্গোপসাগরে নিম্নচাপ পশ্চিমে সরে ছত্তীসগড়ের উপর অবস্থান করছে। মৌসুমী অক্ষরেখার এই নিম্নচাপের এলাকা দিয়ে যাওয়ায় তা আরও শক্তিশালী হয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। আজ, বুধবার ও আগামিকাল, বৃহস্পতিবার অতিবৃষ্টির কমলা সর্তকতা রয়েছে। বেশি বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। দার্জিলিং, কালিম্পংয়েও ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে। শুক্র ও শনিবারেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হবে।

বুধবার মহানগরের আকাশ থাকবে মেঘলা। সকাল থেকে ইতিমধ্যে কয়েক পশলা বৃষ্টি শুরু হয়েছে শহরের বিভিন্ন জায়গায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিস জানিয়েছে। কলকাতায় আজ, বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৬ থেকে ৯৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে ২৫.৩ মিলিমিটার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026