আপনি কি জানেন’মণিকর্নিকা’ মুভিতে সোনু সুদের অভিনয় করার কথা ছিল? কিন্তু শ্যুটিং এর পরেও তাঁকে এই ফিল্মে দেখা যায় নি কেন? আমরা জানি যে কঙ্গনা নিজেই এই সিনেমার পরিচালনার ভার নিজের কাঁধে তুলে নিয়েছিলেন একসময়। পরিচালক কৃষের সঙ্গে কঙ্গনার বিতর্ক হলে কঙ্গনা একাই এই ফিল্মটির দ্বায়িত্ব নেন। কিন্তু সোনু সুদের এই সিনেমা ছেড়ে বেড়িয়ে আসার কারণ কী থাকতে পারে?
এই ব্যপারে সোনু নিজেই জানিয়েছেন যে কঙ্গনা সিনেমায় তাঁর ৮০ শতাংশ দৃশ্যই ছেঁটে ফেলেছিলেন এবং তিনি নিজেই মাঝপথে সিনেমা ছেড়ে চলে যান। সোনু এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমি কঙ্গনাকে আঘাত দিতে চাই না। ও বেশ কিছু দিন আমার ভালো বন্ধু ছিল। কিন্তু আমি যদি ওই সিনেমার ব্যাপারে কথা বলি, তাহলে আমরা বেশ কিছু অংশ শ্যুটিং করে ফেলেছিলাম। আমি পরিচালককে জিজ্ঞাসা করেছিলাম, আমাকে আর শ্যুটিং করতে হবে কিনা। এর জবাবে পরিচালক বলেন, তিনি আর এই সিনেমার অংশ নন।” পরিচালক এমনই মেল পেয়েছেন কঙ্গনার থেকে তা তিনি স্পষ্ট করে জানান। এরপর সোনু কঙ্গনাকে এই ব্যপারে জিজ্ঞাসা করলে কঙ্গনা জানান যে এখন থেকে তিনি নিজে এই সিনেমার পরিচালনা করবেন।
এই প্রসঙ্গে সোনু এও জানান যে, “কঙ্গনা আমার সহায়তাও চেয়েছিল।আমি বলেছিলাম, সাহায্য অবশ্যই করব। কিন্তু পরিচালককে ফিরিয়ে আনতে হবে। কারণ, এই সিনেমা নিয়ে প্রচুর পরিশ্রম করেছেন। কিন্তু কঙ্গনা আমার কথা মানেনি।”
এছাড়াও সোনু বলেছেন, ‘যখন আমি সিনেমার দৃশ্য দেখলাম, তখন জানতে পারলাম যে, আমি যে দৃশ্যে অভিনয় করেছিলেন, তা সিনেমায় নেই। আমার ৮০ শতাংশ দৃশ্যই কেটে দেওয়া হয়েছিল। এরপর আমি আবার কঙ্গনার সঙ্গে কথা বলি। তখন ও জানায় যে, ও ভিন্নভাবে শ্যুটিং করতে চায়। আমি বলি, আমি এতে স্বচ্ছন্দ নই। কারণ, আমি প্রথম কাহিনী ও পরিচালকের জন্য সিনেমায় কাজ করতে সম্মত হয়েছিলাম। এখন এই প্রোজেক্টে কাজ করতে চাই না’।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…